Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বলিউডে জনপ্রিয়তা অর্জনের জন্য এই তারকারা নিজেদের আসল নাম বদলেছেন

বলিউডে জনপ্রিয়তা অর্জনের জন্য এই তারকারা নিজেদের আসল নাম বদলেছেন

শিল্পীরা অনেক সময়ই তাঁদের নাম বদল করে নেয় মঞ্চে অভিনয় করার সময় আর বলিউড তারকাদের ক্ষেত্রে ব্যতিক্রম নয়। এই নাম পরিবর্তন অনেকসময় বলিউড তারকারা কোনও সংখ্যাতত্ত্ববিদ ও জ্যোতিষীর পরামর্শে করে থাকে আবার কেউ কেই একটু অন্যরকমের নাম চান বলে এটা করেন। অনেকে আবার পদবী বদলে দেন। আসুন জেনে নেওয়া যাক এরকমই ১৮ জন তারকাদের নাম, যাঁরা নাম বদলে দেওয়ার পর কেরিয়ারে সফলতা পেয়েছিলেন।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা টারকোট তাঁর কাশ্মীরি বাবার পদবী কাইফ ব্যবহার করেন কারণ তা উচ্চারণে সুবিধা দেয় বলে।

প্রীতি জিন্টা

প্রীতি জিন্টা

ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়ার আগে প্রীতি জিন্টা তাঁর নাম বদলান। তাঁর জন্মের সময়কার নাম ছিল প্রীতম সিং জিন্টা।

 সলমন খান

সলমন খান

জন্মের পর সলমন খানের বেশ বড় নাম ছিল আবদুল রশিদ সলিম সলমন খান। পরে তিনি শুধু সলমন খান নামটি বেছে নেন।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার


রাজীব হরি ওম ভাটিয়া নামে পরিচিত ছিলেন আগে তবে অক্ষয় কুমার নাম রাখার পর তিনি কেরিয়ারে সফলতার চূড়ায় ওঠেন।

রণবীর সিং

রণবীর সিং

তাঁর পুরো নাম রণবীর সিং ভাবনানি। কিন্তু রণবীর ভাবনানি পদবী ত্যাগ করে শুধু রণবীর সিং রাখেন।

সইফ আলি খান

সইফ আলি খান

সইফ আলি খান ও করিনার বিয়ের আবেদনের সময় সইফের আসল নাম জানা যায়, তাঁর আসল নাম সাজিদ আলি খান।

মল্লিকা শেরাওয়াত

মল্লিকা শেরাওয়াত

রীমা লাম্বা ত্যাগ করে অভিনেত্রী বলিউডে নামার আগেই মল্লিকা শেরাওয়াত নাম রাখেন।

 রজনীকান্ত

রজনীকান্ত

থালাইভা অভিনেতার আগের নাম ছিল শিবাজী রাও গায়েকওয়াড়। কিন্তু কে বালাচন্দ তাঁকে প্রথমবার সিনেমায় নামানোর আগে রজনীকান্ত নাম রাখেন।

শিল্পা শেট্টি

শিল্পা শেট্টি

বলিউডে পা দেওয়ার আগে অভিনেত্রীর নাম ছিল অশ্বিনী শেট্টি। তাঁর জ্যোতিষী মা তাঁকে তাঁর সৌভাগ্যের জন্য নাম বদলে শিল্পা রাখতে বলেন।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

প্রয়াত কবি হরিবংশ রাই, বচ্চন নামটি তাঁর লেখার ক্ষেত্রে ব্যবহার করতেন। তাঁদের পদবী শ্রীবাস্তব এবং অমিতাভ বচ্চনের আগের নাম ছিল ইনকিলাব শ্রীবাস্তব।

জন আব্রাহাম

জন আব্রাহাম

জন্মানোর সময় অভিনেতার নাম ছিল ফারহান। কিন্তু কিছু কারণের জন্য বলিউডে আসার আগেই ফারহান জন নাম নিয়ে নেন।

দিলীপ কুমার

দিলীপ কুমার

অধিকাংশ অভিনেতার মতোই মহম্মদ ইউসুফ খান নাম বদল করে দিলীপ কুমার রাখেন এবং কেরিয়ারে সফলতা পান।

 রেখা

রেখা

ভানুরেখা গণেশন হিসাবে জন্ম নিলেও তিনি রেখা নাম নেন। তবে আগের নাম দিয়ে তিনি বহু সিনেমায় কাজ করেছেন।

রাজকুমার রাও

রাজকুমার রাও

রাজ কুমার হিসাবে কিছু সিনেমায় কাজ করলেও ইন্ডাস্ট্রিতে রাজপাল যাদবও রয়েছেন। তাই বিভ্রান্তি দূর করতে তিনি রাজকুমার রাও নাম ব্যবহার করেন।

অজয় দেবগণ

অজয় দেবগণ

জন্মের সময় তাঁর নাম ছিল বিজয় দেবগণ, কিন্তু বলিউডে পা দেওয়ার পর তিনি নাম বদলে অজয় করেন এবং সংখ্যাতত্ত্বের পরামর্শে তিনি তাঁর পদবীর বানানেও বদল আনেন।

সানি লিওনি

সানি লিওনি

সানির জন্ম হয় করেনজিৎ কউর ভোহরা হিসাবে, যা তিনি প্রাপ্তবয়স্ক সিনেমায় যোগদানের আগে সানি লিওনিতে পরিবর্তন করেছিলেন।

সানি দেওল

সানি দেওল

এই সানি দেওলও বলিউডে পা দেওয়ার আগে নিজের নাম পরিবর্তন করেছেন। তিনি অজয় সিং দেওল হিসাবে জন্মগ্রহণ করেন।

 মিঠুন চক্রবর্তী

মিঠুন চক্রবর্তী

৮০-এর দশকে বলিউডের ডিস্কো কিং মিঠুন চক্রবর্তীর আগের নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী। পরে বলিউডে পা দেওয়ার পর তিনি তাঁর নাম বদল করেন।


More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+