সচিন কন্যা সারা থেকে অনন্যা পাণ্ডে, সোশ্যাল মিডিয়া ঝড় তুলছেন এই তারকা-সন্তানরা

অভিভাবকদের পরিচয়েই বেশিরভাগ সময়ে আলোকিত হয়ে থাকে স্টারকিডদের পরিচিতি। তবে সেই লাইমলাইটকে ধরে রাখতে নিজেদের অনেকভাবে তৈরি করে নিতে হয় একজন স্টারকিডকে।

অভিভাবকদের পরিচয়েই বেশিরভাগ সময়ে আলোকিত হয়ে থাকে স্টারকিডদের পরিচিতি। তবে সেই লাইমলাইটকে ধরে রাখতে নিজেদের অনেকভাবে তৈরি করে নিতে হয় একজন স্টারকিডকে। খ্যাতির সঙ্গে নিজের সখ্যতা ধরে রাখতে প্রয়োজন গুণাগুণের। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া সাইটে ঝড় তুলছেন কিছু তারকা পুত্র কন্যারা।

সারা তেন্ডুলকার

সারা তেন্ডুলকার

তিনি সচিন তেন্ডুলকারের মেয়ে হিসাবে ছোট থেকেই লাইমলাইটে। আর সারা তেন্ডুলকার সেই লাইমলাইট এখনও ধরে রেথেছেন । ইনস্টাগ্রাম থেকে ফেসবুক সর্বত্রই সারা তেন্ডুলকারের ছবি রীতিমত নজর কাড়ছে। (ছবি সৌজন্য: ফেসবুক)

নব্যা নন্দা

নব্যা নন্দা

বলিউড বিগ বি অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নন্দা । ইতিমধ্যেই তাঁর ছবি সোশ্যাল মিডিয়া সাইটে ভাইরাল। শোনা যাচ্ছে বাকি স্টার কিডদের মতোই নভ্যাও অভিনয়ের দিকে বেশি আগ্রহী।

মিসা

মিসা

শাহিদ কাপুর ও মীরা রাজপুতের মেয়ে ছোট্ট মিশাও ক্যামেরার সামনে পোজ দিতে বেশ স্বচ্ছন্দ্য। শাহিদ মীরাও মেয়ের ফটোশ্যুটের বিষয়ে বেশ খুশি।

আলিয়া

আলিয়া

নব্বইয়ের দশকের অন্যতম লাস্যময়ী নায়িকা পূজা বেদী। তাঁর কন্যা আলিয়া ফার্নিচারওয়ালা। সোশ্যাল মিডিয়াতে আলিয়ার ছবি বেশ শোরগোল ফেলে দিয়েছে ।(ছবি সৌজন্য: ফেসবুক)

অনন্যা

অনন্যা

অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে আর কিছুদিনের মধ্যেই বলিউডে ডেব্যু করতে চলেছেন। তার আগে থেকেই অনন্যা লাইম লাইটে। তাঁর রূপের ছটায় অনেকেই ঘায়েল।(ছবি সৌজন্য: ফেসবুক)

খুশি ও জাহ্নবী কাপুর

খুশি ও জাহ্নবী কাপুর

শ্রীদেবী কন্যা খুশি কাপুর ও জাহ্নবী কাপুরও লাইমলাইটের বাইরে নন। এমনিতেই জাহ্নবীর অভিষেক ঘটতে চলেছে ফিল্মে। 'ধড়ক' ছবির মাধ্যমে তিনি আসছেন বলিউডে। তার আগে, খুশি কাপুর ও জাহ্নবী কাপুর দুজনেই বিভিন্ন জায়গায় ফ্ল্যাশবাল্বের ঝলকানির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন।(ছবি সৌজন্য: ফেসবুক)

শনায়া

শনায়া

কাপুর পরিবারের আরেক সদস্য তথা অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শনায়া কাপুরও সোশ্যাল মিডিয়া বেশ কিছুদিন ধরেই ঝড় তুলছেন। খুড়তুতো দিদি সোনামের বিয়ে উপলক্ষ্যে একাধিক ছবিতে ধরা দিয়েছেন সনায়া। যে সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমত তাক লাগিয়ে দিয়েছে। (ছবি সৌজন্য: ফেসবুক)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+