নিজের স্ত্রীকেই দ্বিতীয়বার বিয়ে করেছেন বলিউডের এই তারকারা! নেপথ্যে রয়েছে বহু কাহিনি
নিজের স্ত্রীকেই দ্বিতীয়বার বিয়ে করেছেন বলিউডের এই তারকারা! নেপথ্যে রয়েছে বহু কাহিনি
বলিউডে করোনা আবহে সেভাবে রাজকীয় সমাবেশ করে বিবাহ অনুষ্ঠান আয়োজিত হচ্ছে না। করোনাকালে এরমধ্যে কেবলই বরুণ ধওয়ানের বিয়ে সম্পন্ন হয়েছে তাবড় বলিউড তারকাদের মধ্যে। এদিকেতারই মাঝে ফের একবার ৫৬ বছর বয়সে তারকা প্রকাশ রাজের বিয়ের খবর এসেছে। আর সেই বিয়ে নিয়ে বলিউড পাড়ায় বিস্তর আলোচনা শুরু হয়েছে। তবে এই বিয়েতে আছে বেশ কিছুটা টুইস্ট।

প্রকাশ রাজের বিয়ে ও টুইস্ট
সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত 'নভারসা' সিরিজে একটি ফিল্ম। ফিল্মে প্রকাশের অভিনয় তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ চর্চায় রয়েছে। বিজয় সেতুপতির সঙ্গে এই ফিল্মে কার্যত নিখুঁত অভিনয় উপহার দিয়েছেন প্রকাশ রাজ। তবে এই ফিল্ম তারকা শুধুই যে ফিল্মের অভিনয়ের জন্য চর্চায় রয়েছেন , তা নয়। ফের একবার নিজের স্ত্রীকে বিয়ে করে খবরের শিরোনাম কেড়েছেন প্রকাশ রাজ। তবে কেন ফের বিয়ের এমন আসর বসালেন প্রকাশ, তা নিয়ে রয়েছে জল্পনা। তার উত্তর আবশ্য নিজেই দিয়েছেন প্রকাশ রাজ।

কেন নিজের স্ত্রীকে ফের বিয়ে করলেন প্রকাশ?
মা-বাবার বিয়ের অনুষ্ঠান ঘিরে অনেকেরই কৌতূহল থাকে। সেই মতো সন্তানের নানা কৌতূহলি প্রশ্নের জবাব িদতে বহু অভিভাবকই নিজেদের বিয়ের অ্যালবাম খুলে বসেন। তবে প্রকাশ রাজ তেমনটা করলেন না। দক্ষিণী এই তারকা নিজের স্ত্রী পনি বর্মাকে ফের একবার বিয়ে করলেন। উদ্দেশ্য তাঁদের সন্তান দেখতে চেয়েছিল যে , বাবা মায়ের বিয়ে কেমন ছিল! আর সন্তানের আবদার মেটাতে নিজের স্ত্রীকে ফের একবার বিয়ে করলেন প্রকাশ রাজ। ছেলে বেদান্তের শখ পূর্ণ করতেই এমন কাজ। ফলে নিজেদের বিয়ের বার্ষিকীতে নিজের স্ত্রীকে বিয়ে করে কার্যত তাক লাগালেন প্রকাশ।

৪৯ বছর বয়ে গোবিন্দার ফের বিয়ে কেন?
বলিউডে তযখন তিনি 'হিরো নম্বর ওয়ান' হওয়ার স্বপ্ন দেখছেন। এদিকে ততদিনে সুনীতার সঙ্গে দেখা হয়ে প্রেম কার্যত পরিপক্ক হয়েছে গোবিন্দার। তবে জনপ্রিয়তায় যাতে ভাটা না পড়ে তার জন্য ১৯৮৭ সালে বিয়ে করেও বিয়েকে জনসমক্ষ থেকে লুকিয়ে রাখেন গোবিন্দা। তবে সেই নিয়ে সুনীতা ও গোবিন্দার মননে কিছুটা অস্বস্তি ছিল। তাঁরা মনে করতেন সকলকে ডেকে বিয়ের আয়োজন না করলে, তা সার্থকতা পায়না। ফলে ৪৯ বছর বয়সে স্ত্রী সুনীতাকে ২০১৫ সালে ফের বিয়ে করে বিবাহের ধুমধাম সহাকারে আহুজা পরিবার উদযাপিত করে।

অন্নু কাপুরের ঘটনা
অন্নু কাপুরের বিয়ের ঘটনাতেও একটি টুইস্ট রয়েছে। ১৯৯৩ সালে স্ত্রী অনুপমা প্যটেলকে ডিভোর্স দেন অন্নু কাপুর। তার আগে তাঁদের মধ্যে প্রবল রাগারাগি, ঝগড়া, তিক্ততা বাড়তে থাকে। এর আগে অনুপমাকে ১৯৯২ সালে বিয়ে করেন অন্নু কাপুর। পরবর্তীকালে সারেগামাপা অনুষ্ঠানে সঞ্চালনার সময় অন্নু কাপুরের সঙ্গে অরুণিতা মুখোপাধ্যায়ের প্রেম হয়। পরবর্তীকালে তাঁদের বিয়ে হয়। এরই সঙ্গে অরুণিতা ও অন্নুর পরিবারে আসে ছোট্ট সন্তান। তবে তারপরে ফের একবার প্রথম স্ত্রীর প্রেমে নতুন করে পড়তে শুরু করেন অন্নু। এরপর অন্নু কাপুর ফের একবার ২০০৮ সালে তাঁর প্রথম স্ত্রীকেই বিয়ে করেন।
ছবি সৌ:টুইটার












Click it and Unblock the Notifications