শ্রীদেবী এবার কার সঙ্গে জুটি বেঁধে সিলভার স্ক্রিনে আসতে চলেছেন, থাকছে চমক
লাইক ফাদার লাইক সন, এই প্রবাদ এখন পুরোন, বরং বেশি ইন লাইক মাদার লাইক ডটার, অর্থাৎ যেমন মা তেমন মেয়ে।
হাওয়া হাওয়াই.. লাইনটা বললে কী মনে পড়ে। মনে পড়ে না শ্রীদেবী-র দারুণ ছন্দে মন মাতানো অ্যাপিয়ারেন্স। যা আজ তিরিশ বছর পেরিয়েও একইরকম ঝকঝকে। বহু ছবিতে গানটি রিমেক হলেও আজও পুরোন সুরটাই মনে ভাসে।

আবার মিস্টার ইন্ডিয়া
১৯৮৭ সালের মিস্টার ইন্ডিয়া আবারও একবার তৈরি হতে চলেছে। এবারের মিস্টার ইন্ডিয়ার প্রযোজক হতে চলেছেন বনি কাপুর।

ছবির চমক
ছবির চমক জবরদস্ত। এতেই নাকি প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন শ্রীদেবী এবং জাহ্নবী, অর্থাৎ মা ও মেয়ে। এর আগে অনেক স্টার কিড সিলভার স্ক্রিনে এলেও জাহ্নবী এখন আসেননি। এবার তাঁর আসার অপেক্ষা শুরু।

ছবির পরিচালক
সম্প্রতি শ্রীদেবী অভিনীত মম ছবি পরিচালনা করেছিলেন রবি উদয়ওয়ার। এই নতুন মিস্টার ইন্ডিয়া ছবিটিও তাঁর পরিচালনা করার সম্ভবনা বেশি।

অনিল -শ্রীদেবী
৮৭ -র হিট জুটি অনিল কাপুর ও শ্রীদেবী দু'জনেই থাকবেন এই ছবিতে। পুরোন ছবির কাহিনির ভিত্তিতেই নতুন ছবিতে অন স্ক্রিন অ্যাপিয়ারেন্স থাকবে তাঁর। তবে ছবির রোমান্টিক জুটি অন্য কেউ হবেন।

জাহ্নবীর প্রথম ছবির অপেক্ষায় শ্রীদেবী
করণ জোহরের ছবিতে আত্মপ্রকাশ করার কথা ছিল শ্রীদেবী কন্যা জাহ্নবীর। ইশান খত্তরের বিপরীতে প্রথম ছবি করার কথা তাঁর। কিন্তু এখনও সে ছবির কোনও ঘোষণা হয়নি। ফলে মা শ্রীদেবী আর অপেক্ষা করতে পারছেন না।

তাই কী হোম প্রোডাকশনের সাহায্য
করণের ছবির ঘোষণা হয়নি তাই কী মা শ্রীদেবী হয়ত বনিকে তাড়া দিয়েছেন মেয়েকে লঞ্চ করানোর জন্য। তাই কী এই মিস্টার ইন্ডিয়া রিমেকের ভাবনা।












Click it and Unblock the Notifications