সাসপেন্স ও থ্রিলারে ভরপুর হতে চলেছে রাজকুমার রাওয়ের আগামী ছবি, সামনে এল ট্রেলার

সাসপেন্স ও থ্রিলারে ভরপুর হতে চলেছে রাজকুমার রাওয়ের আগামী ছবি, সামনে এল ট্রেলার

বরাবরই নিজের দুর্দান্ত অভিনয় ক্ষমতা দিয়ে দর্শকদের মুগ্ধ করে দেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। পাওয়ার প্যাক্টড অ্যাক্টিং-এর জন্যই পরিচিত তিনি। আর এবার খুব শীঘ্রই তাঁর আগামী ক্রাইম থ্রিলার ছবি 'হিট দ্য ফার্স্ট কেস' দেখা যেতে চলেছে বড় পর্দায়। ছবিটির টিজারের পর এবার এর ট্রেলার প্রকাশ করলেন নির্মাতারা। অভিনেতা রাজকুমার রাও-এর সঙ্গেই এই ছবিতে দেখা যেতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী সানিয়া মালহোত্রাকেও। ছবিটির টিজার প্রকাশের পর থেকেই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ছবিটির মুক্তির জন্য। আর দর্শকদের এই উদ্দীপনার কথা মাথায় রেখেই সিনেমার নির্মাতারা এবার এর ট্রেলার লঞ্চ করেছেন।


'হিট দ্য ফার্স্ট কেস'এর ট্রেলার লঞ্চ

'হিট দ্য ফার্স্ট কেস'এর ট্রেলার লঞ্চ

'হিট দ্য ফার্স্ট কেস' ছবির ট্রেলারে রাজকুমার রাওকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যেতে চলেছে। এর পাশাপাশি রাজকুমারকে হঠাত নিখোঁজ হয়ে যাওয়া এক ব্যক্তিকে খোঁজার মামলার তদন্ত করতে দেখা যেতে চলেছে। তবে গল্পের সবথেকে বড় টুইস্ট তখন সামনে আসে যখন এই সময়ে অভিনেতা রাজকুমার রাওকে নিজের অতীতের স্মৃতিতেও লড়াই করতে দেখা গিয়েছে। একইসঙ্গে রাজকুমার রাওয়ের গার্লফ্রেন্ডের ভূমিকায় অভিনয় করতে দেখা যেতে চলেছে 'দঙ্গল' খ্যাত অভিনেত্রী সানিয়া মালহোত্রাকে। এছাড়াও সনু কুমার, রোহন সিং-এর মতো নতুন শিল্পীরাও অভিনয় করতে চলেছেন 'হিট দ্য ফার্স্ট কেস'এ।

 সাসপেন্স ও থ্রিলারে ভরপুর ছবি

সাসপেন্স ও থ্রিলারে ভরপুর ছবি

ছবিতে রাজকুমার রাও একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন যিনি তাঁর অতীতের এক ভয়ঙ্কর স্মৃতির কারণে মানসিক অস্থিরতায় ভুগছেন। একই সঙ্গে তাঁর বান্ধবীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা, যিনি এখানে রাজকুমারকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে চলেছেন। এই ছবিতে রাজকুমারকে একজন নিখোঁজ কিশোরের মামলার সমাধান করতে দেখা যায়। কিন্তু এদিকে, রাজকুমার রাও-এর বান্ধবীও হঠাৎ নিখোঁজ হয়ে যান। ছবিটির ট্রেলারই অনেকটা স্পষ্ট যে এই ছবিটি সাসপেন্স ও থ্রিলারে ভরপুর হতে চলেছে।

রিমেকেই ভরসা বলিউডের

'হিট দ্য ফার্স্ট কেস' ছবিটি একই নামের তেলেগু ছবির হিন্দি রিমেক। হিন্দি রিমেকটি পরিচালনা করেছেন ডক্টর শৈলেশ কোলানু, তেলেগু চলচ্চিত্রও পরিচালনা করেছিলেন তিনি। রাজকুমার রাও এবং সানিয়া মালহোত্রা ছাড়াও ছবিতে অভিনয় করেতে চলেছেন দালিপ তাহিল, মিলিন্দ গুনাজি, শিল্পা শুক্লা এবং সঞ্জয় নার্ভেকার। সব ঠিক থাকলে আগামী জুলাই মাসের ১৫ তারিখে মুক্তি পেতে চলেছে রাজকুমার রাও অভিনীত 'হিট দ্য ফার্স্ট কেস'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+