'কনজিউরিং' সিরিজের সবচেয়ে ভয়ানক এই ভিডিও দেখেছেন! দেখুন 'নান' ছবির টিজার
গভীর অন্ধকারের বর্ষার রাতে এই ভিডিও যে কাউকে চমকে দিতে বাধ্য! মুক্তি পেল 'কনজিউরিং ' সিরিজের সবচেয়ে ভয়ানক পর্ব 'নান'-এর টিজারকে অনেকেই এভাবে ব্যাখ্যা করেছেন।
গভীর অন্ধকারের বর্ষার রাতে এই ভিডিও যে কাউকে চমকে দিতে বাধ্য! মুক্তি পেল 'কনজিউরিং ' সিরিজের সবচেয়ে ভয়ানক পর্ব 'নান'-এর টিজারকে অনেকেই এভাবে ব্যাখ্যা করেছেন।

'কনজিউরিং'সিরিজের এই গা ছমছমে ভিডিওর পরতে পরতে দানা বেঁধেছে রহস্য। দেখানো হয়েছে রোমনিয়াতে এক যুবতী সন্ন্যাসীনীর মৃত্য়ুর তদন্তে নেমেছেন সিস্টার আইরিন ও ফাদার বার্ক। আর সেই তদন্তের স্বার্থে আইরিন নিজের বয়ান দিচ্ছিলেন। জানাচ্ছিলেন তিনি কী দেখেছেন । তাঁর বর্ণনা রীতিমত গায়ে কাঁটা লাগাতে বাধ্য। 'কনজিউরিং' সিরিজের পঞ্চম ছবি 'নান ' উস্কে দিয়েছে ছবির পূর্ববর্তী সিরিজের নান এর চরিত্রটিকে। যাকে ঘিরে রহস্য দানা বেঁধেছিল 'কনজিউরিং ২' ছবিকে।
আদিন ভৌতিক এক রহস্যে মোড়া 'নান', 'কনজিউরিং' সিরিজেরএখনও পর্যন্ত সবচেয়ে ভায়নক ফিল্ম বতে চলেছে বলে দাবি নির্মাতাদের।

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে 'নান'। ছবি মুক্তির সঙ্গে সঙ্গেই স্পষ্ট হবে, কীভাবে সেই যুবতী সন্ন্যাসীনীর মৃত্যু হয়েছিল। অভিনেত্রী তাইসা ফারমিগা অভিনীত ছবিটির টিজারেই চড়ছে কৌতূহলের পারদ।












Click it and Unblock the Notifications