বর্ষবরণের শুভেচ্ছা জানালেন বলিউডের তারকারা

বর্ষবরণের শুভেচ্ছা জানালেন বলিউডের তারকারা

বছরের শেষ থেকেই শুরু হয়ে গেছিল বর্ষবরণের তোরজোড়। ৩১ তারিখ রাত থেকেই মানুষ প্রহর গুনছিল নতুন বছরের। রাত ১২ টা বাজতে না বাজতেই আলো রোশনাই আতসবাজিতে সেজে উঠেছিল গোটা আকাশ। পুরনো ক্যালেন্ডার সরিয়ে ফেলে ২০২০ এর নতুন ক্যালেন্ডার ইতিমধ্যেই সেই জায়গা দখল করেছে। এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ল বলি তারকাদের শুভেচ্ছার ঢল। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তারকারা ভরিয়ে ফেলেছেন তাদের ফেসবুক ইন্সটা টুইটের দেওয়াল।

বর্ষবরণের শুভেচ্ছা জানালেন বলিউডের তারকারা


দেখে নেওয়া যাক কে কি বলছে নববর্ষ নিয়ে...

আদনান শামী, ধর্মেন্দ্র টুইটারে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সকলের প্রতি তাদের ভালোবাসা ব্যক্ত করেছেন।

করণ জোহার একটি টুইটার বার্তার মাধ্যমে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, কয়েকটি শব্দেই বলেছেন কিছু গুরুত্বপূর্ণ কথাও, "শুভ নববর্ষ, নিজের আবেগকে প্রাধান্য দিন, বিবেককে শুনুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের ভুলটা স্বীকার করুন। শুভ ২০২০"।

অন্যদিকে ভূমি পেডেনকর ইন্সটাগ্রামে একটি নতুন বছর উদযাপনের ভিডিও পোস্ট করে, পাশাপাশি সকলের সুখ ও সুস্বাস্থ্য কামনা করেন। বলিউডের প্রিয় মুখ মাধুরী ইন্সটাগ্রামে জানিয়েছেন, "যদি কেউ আমায় হাসায়, পর মুহূর্তেই অন্য কেউ আমায় আবেগে জড়িয়ে ফেলে। টোটাল ধামাল, আর কলঙ্ক এইরকমই দুটি ছবি। সকলের নববর্ষ ভালো কাটুক"।

বরুণ ধাওয়ান, সারা আলি খান, বনি কাপুর সুস্মিতা সেন সহ অনিল কাপুর, সোনাম কাপুর সকলেই তাদের শুভেচ্ছা জানানোর মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+