রক্তচাপের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি থালাইভা রজনীকান্ত
হাসপাতালে ভর্তি থালাইভা রজনীকান্ত
দক্ষিণী সুপারস্টার তথা থালাইভা রজনীকান্ত শুক্রবার সকালে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। কিছুদিন আগেই 'অনন্ত’–এর সেটে আটজনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। যদিও অভিনেতার কোভিড–১৯ টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে। তবে তিনি রক্তচাপের ওঠানামার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে। রক্তচাপের বদল ও ক্লান্তির কারণে তাঁকে হায়দরাবাদে ভর্তি করা হয়েছে।

অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে রজনীকান্তের শারীরিক অবস্থার এক বিবৃতি দেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, অভিনেতার রক্তচাপ ক্রমাগত ওঠানামা করছিল। তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার আগে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। বিবৃতিতে বলা হয়েছে, 'রজনীকান্ত আজকে সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন (২৫ ডিসেম্বর)। তিনি গত ১০দিন ধরে হায়দরাবাদে শুটিং করছেন। ছবির সেটের কয়েকজন কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন। ২২ ডিসেম্বর অভিনেতার কোভিড টেস্ট হয় এবং তা নেগেটিভ আসে। তাও তিনি নিজেকে আইসোলেট করে রেখেছিলেন এবং তাঁর ওপর কাছ থেকে নজরদারি চলছে। তবে তাঁর শরীরে করোনার কোনও উপসর্গ নেই, রক্তচাপের ওঠানামার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications