বলিউডে পা রাখতে চলেছেন লালুপুত্র তেজপ্রতাপ! প্রকাশিত হল ফিল্মের পোস্টার
বলিউডে পা রাখতে চলেছেন লালুপুত্র তেজপ্রতাপ! প্রকাশিত হল ফিল্মের পোস্টার
'রুদ্র' রূপে আসছেন লালুপ্রসাদের পুত্র তেজপ্রতাপ যাদব। নেতা থেকে নায়কের ভূমিকায় এবার দেখা যাবে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদের ছোট ছেলে তেজকে। ফিল্ম 'রুদ্র '-র হাত ধরে বলিউড ডেব্যু হচ্ছে তেজপ্রতাপের।

' রুদ্র, দ্য অবতার' ছবিতে দেখা যেতে চলেছে লুলুপুত্র তেজপ্রতাপকে । তেজপ্রতাপের অভিনয় নিয়ে অবশ্য এর আগে সেভাবে কিছু জানতে পারা যায়নি। তবে ছবির পোস্টার মুক্তি পতেই হইচই পড়ে গিয়েছে। ছবিটি সম্পর্কে বা ছবির চিত্রনাট্য সম্পর্কেও সেভাবে কিছু জানা যায়নি। ছবির পোস্টার এগদিন টুইটারে শেয়ার করে তেজপ্রতাপ।
— Tej Pratap Yadav (@TejYadav14) June 27, 2018
উল্লেখ্য, গত ১৮ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তেজপ্রতাপ যাদব। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দারোগা প্রসাদ রাইয়ের নাতনি ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বিয়ে হয় তেজপ্রতাপের। এই হাইপ্রোফাইল বিয়ে ঘিরে লাইমলাইটের অভাব ছিল না। বিহার তথা জাতীয় রাজনীতির একাধিক নামী ব্যক্তিত্ব সেই বিয়েতে অংশ গ্রহণ করেন। যাবতীয় রাজনৈতিক ভেদ ভুলে বিয়ের আসরে পৌঁছন নীতিশ কুমারও। এদিকে, বিয়ের পর বলিউডে তেজের নতুন ইনিংস কেমন ভাবে শুরু হয় সেদিকে নজর অনেকেরই।












Click it and Unblock the Notifications