যৌন হেনস্থা ইস্যুতে নানা পাটেকরের বিরুদ্ধে চরম পদক্ষেপ তনুশ্রীর
যৌন হেনস্থা ইস্যুতে এবার নান পাটেকর সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। মুম্বইয়ের ওশিয়ারা পুলিশ স্টেশনে তিনি নানা পাটেকর, রাকেশ সরং সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইএ
যৌন হেনস্থা ইস্যুতে এবার নান পাটেকর সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। মুম্বইয়ের ওশিয়ারা পুলিশ স্টেশনে তিনি নানা পাটেকর, রাকেশ সরং সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইএর দায়ের করেন।

উল্লেখ্য, ২০০৮ সালে 'হর্ন ওকে প্লিজ' ছবির শ্যুটিং এর সময় নানা পাটেকর তাঁকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ তনুশ্রীর। এই অভিযোগের প্রেক্ষিতে তনুশ্রীকে আইনি নোটিস পাঠানব নানা ও ছবির পরিচালক। এবার তার পাল্টা জবাবে নানা পাটেকর, রাকেশ সরং, ছবির কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন তনুশ্রী।
ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৯ ধারায় মামলা দায়ের করা হয় নানা পাটেকরদের বিরুদ্ধে। এদিন, নিজের আইনজীবী নীতিন সতপুতেকে সঙ্গে নিয়ে ওশিয়ারা পুলিশ স্টেশনে যান তনুশ্রী। সেখানেই তিনি এইআইআর দায়ের করেন।












Click it and Unblock the Notifications