বিশ্বকাপে কোন দলের সমর্থক স্বস্তিকা
বিশ্বকাপ শুরু হতেই বাঙালি ভাগ হয়ে গিয়েছে বিভিন্ন শিবিরে। কেউ ব্রাজিল তো কেউ আর্জেন্টিনা , আবার কেউ জার্মানি। পাড়ায় পাড়ায় উড়ছে পতাকা।
বিশ্বকাপ শুরু হতেই বাঙালি ভাগ হয়ে গিয়েছে বিভিন্ন শিবিরে। কেউ ব্রাজিল তো কেউ আর্জেন্টিনা , আবার কেউ জার্মানি। পাড়ায় পাড়ায় উড়ছে পতাকা। এদেশ ফিফা বিশ্বকাপ ফুটবলে অংশ না নিলেও , ফুটবল জ্বরে কাবু বাঙালি।

ফুটবল ফিভার থেকে রক্ষা পাচ্ছেন না বাঙালি তারকারাও। ফিল্ম অভিনেতা থেকে অভিনেত্রী সকলেই এখন বিশ্বকাপ জ্বরে কাবু। অভিনেত্রী জয়া আহসান তো রওনাই হয়ে পড়ছেন রাশিয়ার উদ্দেশে। একই রকম পরিকল্পনা অভিনেতা প্রসেনজিতের। অভিনেত্রী উষসী চক্রবর্তী জানিয়ে দিয়েছেন তিনি ব্রাজিলকে চোখ বুজে সমর্থন করে যাবেন। এদিকে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় গলা ফাটাচ্ছেন ব্রাজিলের জন্য।
শুধু স্বস্তিকা নন, ইন্ডাস্ট্রিতে নেইমারের দলকে সমর্থন করার জন্য রয়েছেন আরও অনেকে। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, তনুশ্রী, পাওলি,ঋত্বিক চক্রবর্তী এঁরা সকলেই ব্রাজিল ভক্ত। অন্যদিকে রাহুল বন্দ্যোপাধ্যায়, পরমব্রত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা কট্টর আর্জেন্টিনা ভক্ত। আর্জেন্টিনার সমর্থকদের তালিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায়ও।












Click it and Unblock the Notifications