'কেদারনাথ' ঘিরে 'লাভজিহাদ' বিতর্কের পর নয়া ভিডিও প্রকাশ্যে!কোন বার্তা দিল সারা-সুশান্তের ছবি
অভিষেক কাপুর পরিচালিত 'কেদারনাথ' ছবির প্রথম ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কে। ছবির গল্পে 'লাভ জিহাদ'কে উস্কানি দেওয়া হয়েছে , এমন অভিযোগ তোলেন কেদারনাথ মন্দিরের পুরোহিতরা।
অভিষেক কাপুর পরিচালিত 'কেদারনাথ' ছবির প্রথম ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কে। ছবির গল্পে 'লাভ জিহাদ'কে উস্কানি দেওয়া হয়েছে , এমন অভিযোগ তোলেন কেদারনাথ মন্দিরের পুরোহিতরা। অন্যদিকে, ছবিতে সারা আলি খানকে কাস্টিং নিয়েও প্রশ্ন তোলে কট্টরপন্থী বিভিন্ন সংগঠন। এরপরই মুক্তি পেল 'কেদরনাথ' ছবির আরও এক ভিডিও ট্রেলার, যে ট্রেলারে ছবির কাহিনি আরও খানিকটা স্পষ্ট করা হয়েছে।

প্রেম কাহিনি নিয়ে বিতর্ক
ছবির ট্রেলারে এক প্রেম কাহিনি তুলে ধরা হয়েছে। এক মুসলিম 'পিঠো' (যাঁরা পিঠে পর্যটকদের বহন করেন) ও এক হিন্দু পর্যটকের প্রেমকাহিনিই এই ছবির মূল গল্প। আর এই ভিন ধর্মের প্রেম নিয়ে সমাজের বাধা ও তার পরবর্তীকালে কেদারনাথের দুর্যোগ,.. এমনই ঘটনাক্রম নিয়ে সাজানো হয়েছে সুশান্ত সিং রাজপুত ও সারা আলি খান অভিনীত ছবি 'কেদারনাথ'-এর নতুন ভিডিও। আর এই প্রেম কাহিনি 'লাভজিহাদ' কে উস্কানি দিচ্ছে বলে দাবি কেদানরনাথ মন্দিরের পুরোহিতদের একাংশের। প্রতিবাদে তাঁরা ছবি বন্ধের দাবি তোলেন।
ট্রেলারের ঝলক
ছবিতে মুক্কুর ভূমিকায় রয়েছেন সারা আলি খান। পর্যটক মুক্কু গৌরী কুণ্ড থেকে কেদারনাথের পথে যাওয়ার সময় তাঁকে পিঠে করে ১৪ কিলোমিটার বয়ে নিয়ে যান মুসলিল ধর্মাবলম্বী মনসুর। মনসুর আর মক্কুর প্রেমকাহিনির প্রেক্ষাপটে রয়েছে উত্তরাখণ্ডের বিধ্বংসী বন্যা। ছবিটি মুক্তি পেতে চলেছে এই বছরের ডিসেম্বরে।

বিতর্কে সারা আলি খান
'কেদারনাথ' ছবিতে কেন মুখ্য চরিত্রে সারা আলি খান, তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা অজেন্দ্র আজয়। একই প্রশ্ন তুলেছেন 'কেদারনাথ' মন্দিরের পুরোহিতরাও। তাঁদের দাবি ছবির নির্মাতারা ছবি নিয়ে হিন্দু-ভাবাবেগের সঙ্গে খেলছেন।

'লাভ ইজ পিলগ্রিমেজ'
'কেদারনাথ' ছবির ট্যাগ লাইন 'লাভ ইজ পিলগ্রিমেজ', অর্থাৎ 'প্রেমই তীর্থ'। আর এরকম এক ছবিতে চুম্বনের দৃশ্যে দেখা গিয়েছে সুশান্ত ও সারা আলি খানকে । সেই দৃশ্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications