আত্মঘাতী হওয়ার আগে নিজের মাকে ভীষণ মিস করেছিলেন 'অবসন্ন' সুশান্ত সিং রাজপুত!

সোমবারই সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের রহস্য মৃত্যুর খবর সামনে এসেছিল। প্রাক্তন ম্যানেজারের মৃত্যুর খবরে শুনে মঙ্গলবার সুশান্ত সিং রাজপুত ইনস্টাগ্রামে লিখেছিলেন 'অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা খবর। দিশার পরিবার ও বন্ধুদের প্রতি জানাই আমার গভীর সমবেদনা। তোমার আত্মার শান্তি কামনা করি।'

হতবাক গোটা ইন্ডাস্ট্রি

হতবাক গোটা ইন্ডাস্ট্রি

এই ঘটনার এক সপ্তাহের মধ্যেই নিজেও আত্মঘাতী হলেন ৩৪ বছর বয়সী সফল এই অভিনেতা। কেরিয়ারের শীর্ষে থেকেও কেন আত্মহননের পথ বেছে নিলেন সুশান্ত তা নিয়ে হতবাক গোটা ইন্ডাস্ট্রি।

অবসাদে ভুগছিলেন অভিনেতা

অবসাদে ভুগছিলেন অভিনেতা

জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরেই অবসাদে ভুগছিলেন এই অভিনেতা। তাঁর সেই অবসাদ অনেকটা ফুটে ওঠে তাঁর করা শেষ ইনস্টাগ্রাম পোস্টে। নিজের শেষ ইনস্টা পোস্টে এই অভিনেতা নিজের মায়ের সঙ্গে একটি কোলাজ ছবি পোস্ট করেছিলেন।

অবসন্ন সুশান্তের শেষবার্তা

অবসন্ন সুশান্তের শেষবার্তা

সেই ছবির ক্যাপশনে সুশান্ত যা লিখেছিলেন তা হল, 'অতীত আস্তে আস্তে মিলিয়ে যায়। চোখের জল শুকিয়ে যায়। কখনও পূর্ণ না হওয়া স্বপ্নগুলি হাসি হয়ে ফুটে ওঠে। আর এবাবেই দুলতে থাকা জীবন একে অপরের সঙ্গে দরাদরি করতে থাকে।'

অবসাদের চিকিত্সা চলছিল সুশান্তের

অবসাদের চিকিত্সা চলছিল সুশান্তের

এদিকে জানা গিয়েছে, অবসাদের চিকিত্সা চলছিল সুশান্তের। তাঁর ঘরে পুলিশ প্রাথমিক তদন্তে এমন প্রেসক্রিপশন ও ওষুধ পেয়েছে বলে জানা গেছে। যদিও কোনও সুইসাইড নোট এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলেই খবর।

ধোনির বায়োপিকে প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন তিনি

ধোনির বায়োপিকে প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন তিনি

পবিত্র রিস্তা' ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন সুশান্ত। এরপর 'কাই পো চে' ছবি দিয়ে বলিউডে পা রাখেন তিনি । তারপর একে একে 'ছিছোড়ে', 'রবতা', 'কেদারনাথ' সহ বলিউডের একাধিক ছবিতে অভিনয় করছেন। এছাড়া মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিকেও অভিনয় করে প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+