আন্তর্জাতিক আঙিনায় গর্বের স্বীকৃতি সৃজিতের 'উমা'-র, ছবির গল্প কোথা থেকে অনুপ্রাণিত জানেন
এছবির গল্প বাবা-মেয়ের সম্পর্কে ঘিরে হলেও, তার মধ্যে জীবনবোধ আর বাঙালিয়ানার এক অদ্ভুত মিশেল রয়েছে। ছবির গল্প প্রবাসী উমা আর তার বাবা রুদ্রকে নিয়ে।
এদেশে এখনও বোধন হয়নি 'উমা'-র। কিন্তু অকাল বোধন হয়ে গিয়েছে বিদেশের মাটিতে! না! দূর্গাপুজো আসতে এখনও বহু মাস বাকি, তবে এখানে পুজো নিয়ে নয়, কথা হচ্ছে ফিল্ম 'উমা' নিয়ে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'উমা' ৩ টি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে মনোনীতি হয়েছে। এদেশে ছবিটি এখনও মুক্তি না পেলেও, নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, লন্ডন ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব আলবেরতা 'উমা'-কে মনোনীত করেছে।

এছবির গল্প বাবা-মেয়ের সম্পর্কে ঘিরে হলেও, তার মধ্যে জীবনবোধ আর বাঙালিয়ানার এক অদ্ভুত মিশেল রয়েছে। ছবির গল্প প্রবাসী উমা আর তার বাবা রুদ্রকে নিয়ে। উমা (সারা সেনগুপ্ত) ক্যানসারে আক্রান্ত, অস্ট্রিয়া নিবাসী সারার ইচ্ছা সে দূর্গাপুজো দেখবে। আর সেজন্য তাকে তার বাবা রুদ্র (যীশু সেনগুপ্ত) নিয়ে আসেন কলকাতায়। মেয়ের ইচ্ছাপূরণে অনুষ্ঠিত হয় নকল দুর্গাপুজো। জানা গিয়েছে, ২০১৫ সালের এক সত্যি ঘটনাকে অবল্মবন কের তৈরি হয় এই ছবি।

এরপর কাহিনি কোন দিকে মোড় নেয় তা ছবি রিলিজের পর জানা যাবে। কানাডার বাসিন্দা ইভান ও তাঁর বাবার কাহিনি ফেসবুকে পোস্ট থেকে জেনে এই ছবিটি করতে অনুপ্রাণিত হন সৃজিত। তবে এপাতত ছবির গল্প মন ছুঁয়ে গিয়েছে বহু আন্তর্জাতিক ফিল্ম ফেস্টের সঙ্গে জড়িতদের। আগামী ৮ জুন মুক্তি পাবে উমা। ছবিটি প্রযোজনা করছে ভেঙ্কটেশ ফিল্মস। যীশশু সেনগুপ্তর মেয়ে সারাকে এই প্রথম কোনও চলচ্চিত্রে দেখা যেতে চলেছে এই ছবির হাত ধরে ।












Click it and Unblock the Notifications