টলিউড ইন্ডাস্ট্রিতে প্রেমিকা দামিনীর সঙ্গে পা রাখলেন শ্রাবন্তীর ছেলে ঝিনুক
টলিউড ইন্ডাস্ট্রিতে প্রেমিকা দামিনীর সঙ্গে পা রাখলেন শ্রাবন্তীর ছেলে ঝিনুক
তবে, কী মায়ের পথই অনুসরণ করলেন ছেলে! টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে ছিলেন বিখ্যাত অভিনেত্রী শ্রাবন্তী ছেলে ঝিনুক ওরফে অভিমুন্য চট্টোপাধ্যায়। তবে জানা গিয়েছে, তিনি অভিনয় করবেন না। মানবজমিনের ক্যামেরার পিছনে পরিচালনায় নাম লেখালেন তিনি। সঙ্গে রয়েছেন তার প্রেমিকা দামিনীও। নতুন করে আর বলার কিছু নেই শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের গল্প নিয়ে। তার ভক্তের সংখ্যা কম নয়। তবে সিনেমার জগতে নাম লেখালেন কবি। অভিনয় করবেন বলে তিনি কিন্তু আসেননি, পরিচালক হয়ে খোদ মাঠে নামেন। তিনি জানান, এটি তার স্বতন্ত্র ভাবনা। সিনেমায় শ্রীজাত বন্দ্যোপাধ্যায় স্ত্রী দূর্বা বন্দ্যোপাধ্যায়েরও দেখা মিলবে। ক্যামেরার সামনে কিন্তু দেখা মিলবে তার। এই সিনেমায় থাকবেন প্রিয়াঙ্কা সরকার, সৃজিত মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়-সহ অনেক কলাকুশলীরা।

ছবিটির জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধবেন প্রিয়াংকা। তার চরিত্রের নাম কুহু। রানা সরকার কাজের সময়কার ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে লিখেছেন 'নিউ জেনারেশন অন বোর্ড’। অতএব এই ছবি দিয়েই বড় পর্দার পিছনে কাজ শুরু করতে চলেছেন বিখ্যাত অভিনেত্রী শ্রাবন্তী পুত্র। যদিও এক সাক্ষাৎকারে অভিনেত্রী শ্রাবন্তী জানান, যে অভিমন্যু বড় পর্দায় নাম লেখাতে আগ্রহী নয়। তবে, ক্যামেরার পিছনে থেকে পরিচালনায় তাঁর আগ্রহ রয়েছে। কলকাতার বিভিন্ন জায়গায় এই ছবির শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কেমন হবে ছবিটি? সেদিকেই তাকিয়ে অনুগামীরা। 'মানবজমিন’ সিনেমার যাবতীয় খুঁটিনাটি পর্যবেক্ষণ করতে চলেছেন শ্রাবন্তী পুত্র অভিমুন্য।
উল্লেখ্য, টলিউডের চর্চিত অভিনেত্রীদের মধ্যে বিখ্যাত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় একজন। বিতর্ক আর শ্রাবন্তী যেন হাত ধরাধরী করে চলে। প্রেম, বিয়ে, বিচ্ছেদ তিনি কখনও কোনটা করেন বোঝা বড়ো দায়। তিনবার বিয়ের পিঁড়িতে বসলেই কোনও সম্পর্ক তাঁর টেকেনি। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করেছেন তিনি। সাদা পাতলা ফ্রকে। খোলা চুল, সানগ্লাস, উন্মুক্ত ঊরুতে বেশ লাস্যময়ী লাগছে টলি অভিনেত্রীকে। ছবি শেয়ার করা দেখে অভিনেত্রীকে মনে হচ্ছে তিনি যেন পরীর মত সুন্দর। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'সমস্যাগুলোর পিঠে ডানা লাগিয়ে দিন আর অনেক অনেক দূরে উড়ে যেতে দিন…’। তাঁর ছবিগুলো বিশাল ইমারতের সামনে নানান স্টাইলে তোলা ছবি। কিন্তু আচমকাই কেন এমন লিখলেন তিনি! তিনি কোনও ব্যক্তিগত সমস্যার কথা বলতে চাইছেন। তা কিন্তু তিনি ক্যাপশানে লেখেন নি। 'ভয় পেয়ো না’ ছবিতে অভিনেত্রীর দেখা মিলেছে।












Click it and Unblock the Notifications