করোনা ছিনিয়ে নিল আরও এক নক্ষত্র, প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যম

প্রয়াত এসপি বালাসুব্রহ্মণ্যম। দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ছিলেন এই বর্ষীয়ান তথা কিংবদন্তি সঙ্গীত শিল্পী। করোনায় আক্রান্ত হওয়ার কথা সোশ্যাল মিডিয়াতে নিজেই জানিয়েছিলেন ৫ অগাস্ট। এদিন দুপুর ১টা ৪ মিনিটে তিনি মারা যান চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে।

 প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যম

প্রথমে অল্প ঠাণ্ডা লেগেছিল তাঁর, গলা বসেছিল, গায়ে ছিল জ্বর জ্বর ভাব। এরকম অনেক সময়ই হয়ে থাকে তাঁর। তবে করোনা পরিস্থিতিতে বিষয়টাকে অবহেলা করতে চাননি বালাসুব্রহ্মণ্যম। তাই পরীক্ষা করান এবং রিপোর্ট পজিটিভ আসে।

বালাসুব্রহ্মণ্যমকে প্রথমে তাঁর চিকিৎসক বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছিলেন। তবে বাড়ির লোকের কথা ভেবে হাসপাতালেই থাকার সিদ্ধান্ত নেন গায়ক। করোনায় আক্রান্ত হয়েও তাঁর মনোবল এতটুকু কমেনি। তাঁর প্রমাণ, হাসপাতালে ভর্তি হয়ে নিজের ভক্তদের প্রতি বার্তা দিয়ে তিনি বলেছিলেন, চাইলেই আমায় ফোন করতে পারেন। আমি ভালো আছি। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব।

কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পরই, ১৬ অগাস্ট শারীরিক অবস্থির অবনতি হলে চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় সুব্রহ্মণ্যম। যদিও ১৩ অগাস্ট সকালে তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল বলে হাসপাতালের তরফে জানানো হয়েছিল। শরীরে অক্সিজেনের পরিমাণও স্বাভাবিক ছিল। কিন্তু সেদিনই রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।

সম্প্রতি বালাসুব্রমনিয়মকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়বাস্কর। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন তিনি। পাশাপাশি টুইটারে সংগীত শিল্পীর দ্রুত আরোগ্য কামনাও করেন। এদিনই তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন কমল হাসানও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+