আজান বিতর্ক : মৌলবীর ফতোয়ার প্রতিবাদে মাথা মোড়ালেন সোনু নিগম
মৌলবীর মন্তব্যের প্রতিবাদ জানাতে এবার নিজের মাথা মোড়ালেন সোনু নিগম। বুধবার সকালেই টুইটে মাথা মোড়াবেন বলে জানিয়েছিলেন। আর তার জন্য সাংবাদিক সম্মেলনও ডেকেছিলেন। সেখানেই মাথা কামিয়ে নেন সোনু।
মুম্বই, ১৯ এপ্রিল : মৌলবীর মন্তব্যের প্রতিবাদ জানাতে এবার নিজের মাথা মোড়ালেন সোনু নিগম। বুধবার সকালেই টুইটে মাথা মোড়াবেন বলে জানিয়েছিলেন। আর তার জন্য সাংবাদিক সম্মেলনও ডেকেছিলেন। সেখানেই আলিমের কাছে মাথা কামিয়ে নেন সোনু।

মৌলিবীকে ১০ লক্ষ টাকা তৈরি রাখতে বললেন, মাথা মোড়াবেন সোনু নিগম?
সোনু নিগমের আজান বিতর্কে মঙ্গলকবারই ফতোয়া জারি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ঐক্যবদ্ধ কাউন্সিলের সহ সভাপতি সঈদ শা আতেফ আলি আল কাদরি। বুধবার সেই ফতোয়ার পাল্টা আক্রমণ করেন সোনু। মৌলভিকে ১০ লক্ষ টাকা তৈরি রাখতে বলেন সোনু। জানিয়ে দেন মাথা তিনি মোড়াবেন।
এদিন একটি টুইটে সোনু বলেন, "আজ ২টোর সময় আলিম আমার বাড়িতে আসবে, আমি মাথা ন্যাড়া করে নেব। মৌলভি নিজের ১০ লক্ষ টাকা তৈরি রাখুন।" [মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কেটে আনলে ১১ লক্ষ টাকা পুরস্কার দেবেন, ঘোষণা বিজেপির যুবনেতার]
আসলে মঙ্গলবার মৌলভি আল কাদরি মঙ্গলবার বলেন, "কেউ যদি দেশদ্রোহী সোনু নিগমকে মাথা ন্যাড়া করে দিতে পারে, পুরনো ছেঁড়া জুতোর মালা তাঁর গলায় পরাতে পারে এবং তাঁকে দেশে ঘোরাতে পারেন তাহলে আমি ঘোষণা করছি আমি ব্যক্তিগতভাবে তাকে ১০ লক্ষ টাকা দেব।" [মমতার মাথা কাটার হুমকি দিয়েছেন যিনি তাঁর মাথার দাম ২২ লাখ ধার্য শাহী ইমামের]
এদিন একটি সাংবাদিক সম্মেলন করে সোনু নিগম বলেন, তিনি মুসলিম বিরোধী নন বা নাস্তিক নন, কিন্তু কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া ধর্মে তাঁর আপত্তি রয়েছে। তবে তাঁর আজান মন্তব্যের জন্য কারোর ভাবাবেগ আঘাত পেলে তিনি দুঃখিত।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications