আলিয়ার সাধ নিয়ে ব্যস্ত মা ও শাশুড়ি, কারা থাকছেন অতিথির তালিকায়

আলিয়ার সাধ নিয়ে ব্যস্ত মা ও শাশুড়ি, কারা থাকছেন অতিথির তালিকায়

আলিয়া ভাট ও রণবীর কাপুর বর্তমানে তাদের ছবি 'ব্রহ্মাস্ত্র’ নিয়ে লাইম লাইটে রয়েছে। বক্স অফিসে সিনেমাটি বেশ সাফল্য অর্জন করেছে। পাঁচ দিনে ১৫০ কোটির সীমা অতিক্রম করেছে। তাছাড়া খুব শীঘ্রই বাবা মা হতে চলেছেন রণবীর ও আলিয়া। প্রথম সন্তানকে স্বাগত জানাতে চলেছেন তাঁরা। যা নিয়ে তারা বেশ উচ্ছ্বসিত। এসবের মাঝেই আলিয়ার বেবি শাওয়ারের প্রস্তুতি শুরু করেছেন নীতু কাপুর ও সোনি রাজদান।

শুরু হয়েছে বেবি শাওয়ারের প্রস্তুতি

শুরু হয়েছে বেবি শাওয়ারের প্রস্তুতি

জানা গিয়েছে, আলিয়া ভাটের মা সোনি রাজদান এবং শাশুড়ি নীতু কাপুর বেশ খুশি। আর তাই তাঁরা দুজনেই আলিয়ার বেবি শাওয়ারের প্রস্তুতিও শুরু করেছেন, যেখানে শুধুমাত্র মেয়েরাই থাকবেন। বেবি শাওয়ার হবে মুম্বাইয়ে। তবে বিয়ের মতো বাড়িতে বেবি শাওয়ার অনুষ্ঠান হবে নাকি অন্য কোনোও জায়গায় হবে তা নিশ্চিত হওয়া যায়নি। চলতি মাসের শেষের দিকে আলিয়ার বেবি শাওয়ারের খবর সামনে আসছে।

 কারা থাকবেন অতিথির তালিকায়

কারা থাকবেন অতিথির তালিকায়

আলিয়া ভাটের বেবি শাওয়ারে খুব কম মানুষই অংশ নেবেন। এতে শুধুমাত্র আলিয়ার ছোটবেলার বন্ধুবান্ধব এবং পরিবার থাকবে। অতিথিদের তালিকায় রয়েছেন আকাঙ্কা রঞ্জন সিং, শাহীন ভাট, কারিনা কাপুর, নভ্যা নন্দা, শ্বেতা বচ্চন, আরতি শেঠি এবং ঘনিষ্ঠ বন্ধুরা। নতুন সদস্য আসার আগে কোনও রকম ত্রুটি রাখতে চান না। সাধের অনুষ্ঠান কেমন হবে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুগামীরা। তারকারা অনুষ্ঠান স্পেশাল হবে, তা বলার অপেক্ষা রাখে না। আর তা দেখতে কে না চায় বলুন।

 আর কোন সিনেমায় একসঙ্গে জুটি বাধবেন তাঁরা

আর কোন সিনেমায় একসঙ্গে জুটি বাধবেন তাঁরা

আলিয়া ভাটকে রণবীর সিংয়ের বিপরীতে 'রকি অর রানি কি প্রেম কাহানি'-তে দেখা যাবে। একই সঙ্গে 'হার্ট অফ স্টোন' দিয়ে হলিউডে ডেবিউ করতে চলেছেন তিনি। রণবীর কাপুরকে শ্রদ্ধা কাপুরের বিপরীতে দেখা যাবে লাভ রঞ্জনের ছবিতে এবং রশ্মিকা মান্দানার বিপরীতে 'পশু'তে। এছাড়া দুজনেরই 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান শিব' ছবিটি প্রেক্ষাগৃহে ভালো আয় করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+