Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sonakshi Sinha Wedding: বিয়ের অনুষ্ঠানের আগে পুজো, মেয়েকে নিয়ে রামায়ণে বিশেষ অনুষ্ঠান শত্রুঘ্ন সিনহার

বিয়ের তোরজোর শুরু হয়ে গিয়েছে। আর কয়েক ঘণ্টা পরেই বলিপাড়ায় আরও এক নবদম্পতির দেখা মিলবে। সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের বিয়ে আজ। বিয়ের আগে সোনাক্ষী সিনহার সঙ্গে মনোমালিন্য তৈরি হয়েছিল বাবা শত্রুঘ্ন সিনহার। সেসব মান অভিমান কাটিয়ে এখন মেয়ের বিয়েতে মন দিয়েছেন প্রবীণ অভিনেতা।

বিয়ের আগে মেয়েকে নিয়ে বিশেষ পুজো সেরেছেন শত্রুঘ্ন সিনহা এবং তাঁর স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি। ইতিমধ্যেই জাহির ইকবালের পরিবারও বিয়ের তোরজোর শুরু করে দিয়েছে। মুসলিম ছেলেকে বিয়ে করলেও সোনাক্ষী তাঁর ধর্মপরিবর্তন করছেন না বলে জানিয়েছেন জাহিরের বাবা।

Sonakshi Sinha Wedding

সোনাক্ষী সিনহার বিয়ে নিয়ে বলিপাড়ায় তুমুল শোরগোল শুরু হয়ে গিয়েছিল। হীরামান্ডি মুক্তি পাওয়ার পর কপিল শর্মার শোয়ে প্রথম সোনাক্ষীর বিয়ের প্রসঙ্গ ওঠে। তারপরেই একের পর এক খবর প্রকাশ্যে আসতে শুরু করে। জাহির ইকবালের সঙ্গে সোনাক্ষীর বিয়ের খবর ছড়িয়ে পড়ে। কিন্তু অভিনেত্রী বা তাঁর পরিবারের পক্ষ থেকে কেউ এই নিয়ে একটি শব্দও খরচ করেননি।

সোশ্যাল মিডিয়ায় সোনাক্ষী এবং জাহির ইকবালের বিয়ের কার্ড ভাইরাল হওয়ার পরেই শত্রুঘ্ন সিনহাকে এই নিয়ে প্রশ্ন করা হয়। তাতে শত্রুঘ্ন সিনহা বলেছিলেন তিনি এসবের কিছু জানেন না। তবে সোনাক্ষী যদি মনে করে বিয়েতে তাঁদের আমন্ত্রণ জানাবে তাহলে তিনি এবং তাঁর স্ত্রী গিয়ে আমন্ত্রণ জানিয়ে আসবেন। তারপরেই শুরু হয়ে যায় জল্পনা। তাহলে কি বাবার অমতেই বিয়ে করছেন সোনাক্ষী।

সাত বছর ধরে জাহির ইকবালের সঙ্গে সম্পর্কে রয়েছেন সোনাক্ষী। কিন্তু কখনোই তাঁদের একসঙ্গে খুব বেশি প্রকাশ্যে দেখা যায়নি। নিজেদের সম্পর্ক নিয়ে বেশি জাহির করতে চাইতেন না এক প্রকার সোনাক্ষী জাহিরের সম্পর্ক সকলের অলক্ষ্যেই গড়ে উঠেছিল। জানা গিয়েছে সলমন খানের পার্টিতে জাহিরের সঙ্গে প্রথম পরিচয় সোনাক্ষীর। সেখানেই ফোন নম্বরের আদান প্রদান। তারপরেই ধীরে ধীরে প্রেম। সোনাক্ষীর সঙ্গে অভিনয়ও করেছেন জাহির।

ভিন ধর্মে মেয়ে বিয়ে করছেন সেকারণেই সোনাক্ষীর বিয়েতে প্রথমে রাজি ছিলেন না শত্রুঘ্ন সিনহা। সেকথা স্বীকার করে নিয়েছেন তিনি। বিয়ের কয়েকদিন আগে মেয়ের বিয়েতে সামিল হতে সম্মত হন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অবশ্য শত্রুঘ্ন সিনহা বলেছেন তিনি মেয়ের বিয়েতে যাবেন এবং সব আয়োজনও করবেন। প্রথমে যে তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল সেকথা পরে স্বীকারও করে নিয়েছিলেন তিনি। অবশেষে সিনহা পরিবার সামিল হয়েছে সোনাক্ষীর বিয়েেত। গতকাল রাতে সোনাক্ষীর বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+