পুলিশের জলসায় মঞ্চে চটুল নাচের দাবি! ভয়ঙ্কর অভিযোগ তুলে সরব গায়িকা মেখলা
'আমি নাচিয়ে নই... ', ফেসবুক লাইভ ভিডিও আবেগঘন মেখলা এভাবেই নিজের বক্তব্য পেশ করতে গিয়ে মন্তব্য করেছেন। প্রসঙ্গ ছিল দাঁতনের এক অনুষ্ঠানের।
'আমি নাচিয়ে নই... ', ফেসবুক লাইভ ভিডিও আবেগঘন মেখলা এভাবেই নিজের বক্তব্য পেশ করতে গিয়ে মন্তব্য করেছেন। প্রসঙ্গ ছিল দাঁতনের এক অনুষ্ঠানের। কালপুজো উপলক্ষে দাঁতন থানা আয়োজিত এক অনুষ্ঠানে চরম হেনস্থার শিকার হন বলে অভিযোগ করেছেন গায়িকা মেখলা দাশগুপ্ত। ঘটনার বিবরণ দিতে তিনি ফেসবুকে লাইভ-এও আসেন।
মেখলার লাইভ ভিডিও
লাইভ ভিডিও-তে অনুষ্ঠানের রাতেই গোটা ঘটনার কথা তুলে ধরেন সারেগামাপা খ্যাত মেখলা। কীভাবে তাঁকে ওই অনুষ্ঠানের আয়োজকরা হেনস্তা করেন , কীভাবে তাঁর সঙ্গে অভব্য আচরণ করা হয়, সেই অভিযোগ তুলে তিনি ফেসবুক-এ আসেন। ঘটনার দিন রাতেই এই ফেসবুক লাইভে আসেন মেখলা।
মেখলার পরবর্তী লাইভ
গোটা ঘটনা ঘিরে অভিযোগ আরও একটি লাইভ-এ তুলে ধরেন মেখলা। সেখানে অনুষ্ঠানের দিন পুলিশ কর্মীরা তাঁর সঙ্গে কীভাবে অশালীন আচরণ করেছেন, সেই প্রসঙ্গেও অভিযোগ করেন এই জনপ্রিয় গায়িকা।

অনীক ধরের নাম করে চলে প্রতারণা
মেখলার অভিযোগ গায়ক অনীক ধরের নাম করে তাঁকে ঠকিয়েছেন ওই অনুষ্ঠানের আয়োজক। অনুষ্ঠানের আগে মেখলাকে বলা হয়েছিল , অনীকও সেই অনুষ্ঠানে অংশ নেবেন। কিন্তু সেষ মুহূর্তে দেখা যায় অনীক এই অনুষ্ঠানের বিষয়ে কিথুই জানেন না। আয়োজকদের দাবি তাঁরা অনীককে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বললেও, পরে অনীক ফোন ধরেননি। এদিকে, এক সংবাদমাধ্যমের কাছে অনীক জানিয়েছেন, এরকম কোনও ঘটনাই তিনি ঘটাননি। বহু দিন ধরে সততার সঙ্গে ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি। এধরণের প্রতারণার শিকার তিনি আগেও হয়েছেন বলে দাবি করেছেন অনীক।

এখনও আতঙ্কে মেখলা!
এক প্রথম সারির বাংলা সংবাদমাধ্যমকে তিনি জানান, যে এখনও আতঙ্কের প্রহর কাটছে না তাঁর। তিনি প্রশ্ন তোলেন পুলিশের টাকা আত্নসাৎ করে, কী করে ওই অনুষ্ঠানের আয়োজক পালিয়ে যেতে পারেন!












Click it and Unblock the Notifications