লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার উন্নতি, প্রার্থনায় লাখো লাখো ভক্ত

করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন গায়িকা লতা মঙ্গেশকর। তিনি। হাসপাতালে ভর্তির পর থেকেই তাঁর ভক্তরা অনেকেই তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। বর্তমানে তিনি এখনও আইসিইউতে রয়েছেন, চিকিৎসকের তত্ত্বাবধানে। যদিও এখন গায়িকার শারিরীক অবস্থার আগের থেকে উন্নতির পথে।

গায়িকার সুস্থ আরোগ্য কামনা করছেন লাখ লাখ ভক্ত


বলা বাহুল্য, গায়িকার সুস্থ আরোগ্য কামনা করছেন লাখ লাখ ভক্ত। বুধাবার লতা মঙ্গেশকরের ভাইঝি রচনা শাহ জানিয়েছেন যে, গায়িকার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। কঠিন সময়ে তিনি পার করে এসেছেন। ভগবানের প্রতি পুরো আশা ভরসা আছে তাঁদের। সমস্ত ভক্তদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক প্রতীত সামধানী জানিয়েছেন, চিকিৎসকদের অধীনে রয়েছেন গায়িকা। প্রতিদিন আপডেট দেওয়া সম্ভব নয়। কারণ এটা হলে পুরোপুরি পারিবারিক ব্যাপারে হস্তক্ষেপ করা। তাই আমি সবার কাছে বিশেষ অনুরোধ করছি কেউ লতা দিদিকে নিয়ে গুজব ছড়াবেন না। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সেই সঙ্গে জানাই ধন্যবাদও।

গায়িকাকে যখন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি তখন তাঁর স্বাস্থ্য নিয়ে নানান গুজব ছড়াচ্ছে। কয়েকদিন আগে আমি একটি বিবৃতি জানিয়েছিলাম, মিথ্যা রটনা থেকে দূরে থাকতে। দয়া করে কোনও মিথ্যা খবর রটাবেন না। গায়িকা লতা মঙ্গেশকর এখানও আইসিইউতে রয়েছেন। এখন তিনি আগের থেকে অনেকটাই স্থিতীশীল বলে জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসক প্রতীত সামধানী ও তাঁর দল। তাঁরা সকলের উদ্দেশ্যে জানিয়েছেন, ' আসুন সকলে আমরা সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের সুস্থতার কামনা করি। যত দ্রুত সম্ভব তিনি যেন বাড়ি ফিরতে পারেন সেই কামনা করি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+