বিগ বস জয় সিদ্ধার্থ শুক্লার, ১০ লাখ টাকা নিয়ে আগেই ঘর ছাড়লেন পারস ছাবড়া
অবশেষে শেষ হল বিগ বস ১৩। টেলিভিশনের দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো। ১৩ তম বিগ বস হাউসে প্রতি মুহূর্তে প্রতিযোগীদের মধ্যে টক্কর হয়েছে কানায় কানায়।
অবশেষে শেষ হল বিগ বস ১৩। টেলিভিশনের দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো। ১৩ তম বিগ বস হাউসে প্রতি মুহূর্তে প্রতিযোগীদের মধ্যে টক্কর হয়েছে কানায় কানায়। অবশেষে শো জয় করেথেন সিদ্ধার্থ শুক্লা। সবচেয়ে সমালোচিত প্রতিযোগী ছিলেন সিদ্ধার্থ। শনিবার রাতে সঞ্চালক সলমন খান ফলাফল ঘোষণা করেন। এবং সিদ্ধার্থে হাতে বিগ বসের ট্রফি তুলে দেন।

প্রথম ৬ ফাইনালিস্টের মধ্যে পারস ছাবড়া আগেই ১০ লাখ টাকা নিয়ে প্রতিযোগিতায় থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তারপরে একে একে বিদায় নেন রেশমি দেশাই, আরতি সিং, শেহনাজ গিল। যদিও ১০ লাখ টাকা নিয়ে প্রতিযোগিতা ছাড়ার প্রস্তাব সব ফাইনালিস্টদেরই দেওয়া হয়েছিল। তার জন্য ১০ সেকেন্ড সময় দিয়েছিলেন সলমন খান। শেষ পর্যন্ত পারস ছাবড়াই এই সিদ্ধান্ত নেন। তিনি জানিয়েছেন এর জন্য বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। কারন এই শোয়ে তিনি এসেছিলেন নিজের ইচ্ছেয়, যাচ্ছেনও নিজের ইচ্ছেয়।
তারপরে কে একে রেশমি দেশাই এবং আরতি সিং শো থেকে বেরিয়ে যান। আরতি সিংকে নিতে এসেছিলেন তাঁর মা। শেহনাজ গিলও শেষ পর্যন্ত সিদ্ধার্থের মোকাবিলায় দাঁড়াতে পারেননি।












Click it and Unblock the Notifications