(ছবি) বলিউড নামী তারকাদের ডাহা ফ্লপ করা ১০ ভাইবোন!
বলিউডে পা রাখা তরুণ তরণীদের একটা বড় অংশেরই স্বপ্ন। অনেকে যেখানে বলিউডে একটা সুযোগের জন্য প্রানপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেখানেই অনেকে আবার বলিউডে কোনও প্রতিষ্ঠিত ভাই বোন বা মা-বাবা না থাকার দোহাই দিয়ে হাল ছেড়ে দিয়েছেন।
যারা চেষ্টা চালাচ্ছেন তাদের জন্য আমাদের বলার কিছু নেই। কিন্তু বলিউডে কোনও গডফাদার বা আত্মীয় পরিজন নেই বলে যারা গলা শোকান তাদের জন্য বলে রাখা ভাল এমন বহু বলিউড তারকা রয়েছেন যাঁদের ভাই বোনেরা বলিউডে ডাহা ফ্লপ করেছেন।
অতএব দিদি-দাদা বা গডফাদার থাকলেই শুধু হয় না, অভিনয় দক্ষতা ও পরিশ্রমের ক্ষমতা থাকাটা জরুরি।
আসুন দেখে নেওয়া যাক এমন ১০ বলিউড অভিনেতা-অভিনেত্রীর নাম যাদের দাদা ও দিদিরা বলিউডের বড় নাম সত্ত্বেও ফ্লপ করেছেন ভাই বোনেরা।

তনিষা মুখোপাধ্যায়
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। প্রায় ২ দশক ধরে বলিউডে রাজত্ব করেছেন তিনি। যদিও তার বোন তনিষা বলিউডে একেবারে মুখ থুবড়ে পড়েছেন। তবে সম্প্রতি বিগ বস অনুষ্ঠানে এসে ফের সকলের নজরে এসেছেন তনিষা।

রিঙ্কি খান্না
হয়তো খুব বেশিদিন বলিউডে কাজ করেননি টুইঙ্কল। কিন্তু যে সময়ে তিনি বলিউডে ছিলেন তাতে বেশ কয়েকটি হিট ছবি দিয়েছেন টুইঙ্কল খান্না। কিন্তু টুইঙ্কলের বোন রিঙ্কি বলিউডে হাত পাকাতে এলেও ডাহা ফ্লপ হয়েই সফর শেষ করেন।

শমিতা শেঠি
শিল্পা শেঠী বলিউডের বড় নাম। তার বোন শমিতারও মহব্বতে ছবির মতো বিগ ব্যানার ছবি দিয়ে বলিউডে অভিষেক হয়। কিন্তু দিদির মতো নাম করা তো দুরস্ত। মুহূর্তের মধ্যে বলিউড থেকে প্রায় ভ্যানিশ হয়ে গেলেন শমিতা।

আরবাজ ও সোহেল খান
সলমন খান পরিচয়ের অপেক্ষা রাখেন না। সে অর্থে সলমনের ভাই হিসাবে আরবাজ বা সোহেল খানকে অনেক এক কথায় হয়তো চেনেন ঠিকই, কিন্তু অভিনেতা হিসাবে পরিমাপ করতে গেলে বলিউড সুপারস্টার সল্লু ভাইয়ের দুই ভাই-ই ডাহা ফেল।

সোহা আলি খান
সইফ আলি খান বলিউডের জনপ্রিয় ও নামী অভিনেতাদের মধ্যে একজন হলেও তাঁর আদরের বোন সোহা সেভাবে বলিউডে পা জমাতে পারেনি। যদিও বেশ কিছু ক্ষেত্রে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন সোহা।

অমৃতা আড়োরা খান
মালাইকা অড়োরা সে অর্থে নামী অভিনেত্রী না হলেও আইটেম ডান্সে এবং গ্ল্যামারে মালাইকার জুড়ি মেলা ভার। বলিউডের জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম মালাইকা। কিন্তু মালাইকার বোন অমৃতা আড়োরা কয়েকটি হাতে গোনা ছবিতে অভিনয় করলেও কারো নজরে আসতে পারেননি।

ফয়সাল খান
সলমনের ভাইয়ের মতো বলিউডের আর এক খান আমির খানের ভাই ফয়সাল খানও বলিউডে ডাহা ফেল।

লব সিং
শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সাম্প্রতিক অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয়তার তালিকায় প্রথম সারিতে রয়েছেন। কিন্তু ২০১০ সালে সোনাক্ষীর ভাই লব সিনহা সাদিয়া ছবি দিয়ে বলিউডে পা রাখেন। তারপর থেকে আর দেখা যায়নি তাঁকে।

সঞ্জয় কাপুর
অনিল কাপুর শুধু বলিউড কেন এখন তো হলিউডেরও বেশ জনপ্রিয় নাম। কিন্তু মিস্টার ইন্ডিয়ার ভাই সঞ্জয় হলিউড তো দুরস্ত বলিউডেও হিট করতে পারলেন না।

রাজীব কাপুর
পৃথ্বিরাজ কাপুর থেকে শুরু করে রণবীর কাপুর পর্যন্ত বংশপরম্পরায় অভিনয় কাপুর পরিবারের রক্তে। রাজ কাপুর, শাম্মী কাপুর, শশী কাপুর, ঋষি কাপুর, রন্ধির কাপুর, এমন করিশ্মা কাপুর, করিনা কাপুর, রণবীর কাপুরও বলিউডের বড় নাম। কিন্তু কাপুর পরিবারের একজন সদস্যই বলিউডে জোরদার এন্ট্রি নিয়েও টিকে থাকতে পারলেন না। তাঁর নাম রাজীব কাপুর। রাম তেরি গঙ্গা ময়লি-র মতো সুপার হিট ছবিতে অভিনয় করা সত্ত্বেও নিজে হিট হতে পারলেন না দর্শক মনে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications