প্রকাশ্যে এল ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’ ট্রেলার, সমকামীর চরিত্রে আয়ুষ্মান খুরানা
প্রকাশ্যে এল ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’, সমকামীর চরিত্রে আয়ুষ্মান
আগাগোড়াই দুঃসাহসিক চরিত্রে অভিনয় করতে পারদর্শী আয়ুষ্মান খুরানা। 'বালা’র পর অভিনেতার পরবর্তী ছবি আসতে চলেছে। যেখানে আয়ুষ্মানকে সমকামীর চরিত্রে দেখা যাবে। তাঁর বিপরীতে রয়েছেন 'কোটা ফ্যাক্টরি’র স্টার জিতেন্দ্র কুমারকে। সোমবার এই ছবির প্রথম ট্রেলার মুক্তি পেল। আয়ুষ্মান শেয়ার করেছেন ট্রেলারটি।

ছবির গল্প খুবই সাধারণ এবং বাস্তব জীবনের সঙ্গে মিল রয়েছে। আয়ুষ্মান ও জিতেন্দ্র দুই পুরুষ একে–অপরকে ভালোবাসেন কিন্তু তাঁদের পরিবার এই সম্পর্কের বিরুদ্ধে। গজরাজ রাও শক্ত বাবার ভূমিকায় অভিনয় করছেন, যিনি ছেলেকে সোজা করতে সব ধরনের পদক্ষেপ করতে রাজি। ছেলের বিয়ে দিতে তিনি সুন্দরী কন্যারও নিয়ে আসেন, কিন্তু কোনও কিছুই যখন কাজ দিচ্ছে না, তখন ছেলের প্রেমিককে ধরে পেটাতে শুরু করেন। এই ছবির মধ্য দিয়ে দেখানো হয়েছে দু’জন ছেলের প্রেম ও বাঁচার অধিকারের বিরুদ্ধে অবিরাম লড়াই।
ট্রেলার মুক্তি পাওয়ার আগে আয়ুষ্মান ছবির তিনটে পোস্টার পোস্ট করেন। পোস্টারে আষুষ্মান–জিতেন্দ্র ছাড়াও নীনা গুপ্তা, গজরাজ রাও, মানভি গগরু এবং অন্যদের দেখা গিয়েছে। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল 'শুভ মঙ্গল সাবধান’। যেখানে আয়ুষ্মানের বিপরীতে ছিলেন ভূমি পেদনেকার। এখানে আয়ুষ্মান তাঁর গোপন রোগে আক্রান্ত দেখানো হয়েছে। ছবির সিক্যুয়েল 'শুভ মঙ্গল জ্যাদা সাবধান’ মুক্তি পাচ্ছে ২১ ফেব্রুয়ারি।
More From
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications