'শ্রেয়াদিত্য আসছে'! শ্রেয়া-শিলাদিত্যর সংসারে খুশির হাওয়া জানান দিল নয়া টুইট
সুখবর জানিয়ে দিলেন সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল । এদিন সকালে এক টুইটে তিনি জানিয়েছেন খুব শিগগিরই আসছে তাঁদের সন্তান, আর সেই পোস্টই এই মুহূর্তে ভাইরাল। টুইটারের ছবিতে তাঁকে দেখা যাচ্ছে হালকা-সবুজ ও নীল ঘরোয়া পোশাকে। সযত্নে 'বেবি বাম্প' আগলে রেখেছেন তিনি। আর এই ছবি প্রকাশ করেই শ্রেয়া ঘোষাল এদিন শোনালেন সুখবর। জানান দিলেন এবার মা হতে চলেছেন তিনি।

(ছবি সৌজন্য শ্রেয়ার সোশ্যাল মিডিয়া প্রোফাইল)
নিজের পোস্টে শ্রেয়া লেখেন, 'বেবি শ্রেয়াদিত্য আসছে'। শ্রেয়ার স্বামী শিলাদিত্যের সঙ্গে শ্রেয়া নামটি জুড়ে এই নয়া নাম 'শ্রেয়াদিত্য' কে ঘিরে জল্পনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন যে, তাহলে কি শ্রেয়া ও শিলাদিত্য সন্তানের নাম ছিক করে ফেলেছেন? তবে প্রশ্ন , জল্পনা , কৌতূহলের এলাকা ছাড়িয়ে আপাতত সুখের এক অন্যরকমের জগতের বাসিন্দা শ্রেয়া।
এদিন শ্রেয়া নিজের টুইটে জানিয়েছেন, তিনি ও শিলাদিত্য এমন খবর পরিবেশন করতে পেরে আপ্লুত। তাঁরা সকলের আশীর্বাদ নিয়ে নিজেদের আগামী জীবন শুরু করতে চান। এদিন যে ছবি শ্রেয়া পোস্ট করেছেন, সেখানেই দেখা যাচ্ছে তিনি গর্ভবতী। স্বনামধন্য এই সঙ্গীতশিল্পীর এমন সুখের খবরে আপ্লুত তাঁর অনুরাগীরা। এদিন সকাল থেকেই ভাইরাল শ্রেয়ার টুইট।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications