১৯ বছর পর বন্ধ হচ্ছে 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'!

১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল সিনেমাটি। শাহরুখ খান, কাজল, অমরীশ পুরী, ফরিদা জালাল, অনুপম খের প্রমুখ অভিনীত এই সিনেমাটি জমিয়ে দিয়েছিল বক্স অফিস। ১২২ কোটি টাকার ব্যবসা করেছিল সিনেমাটি। দেশের অন্যান্য অংশের মতো মুম্বইয়ের মারাঠা মন্দিরেও ১৯৯৫ সালের ২০ অক্টোবর ছবিটি দেখানো শুরু হয়। কিন্তু শেষ আর হয়নি! এখনও ওই প্রেক্ষাগৃহে রমরম করে চলছে ছবিটি। তা দেখতে এখনও ভিড় জমান মানুষ। এমন ঘটনা সত্যিই বিরল।
মারাঠা মন্দির প্রেক্ষাগৃহের ম্যানেজিং ডিরেক্টর মনোজ দেশাই জানান, ৯০০ সপ্তাহ চলেছে ছবিটি। 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'-এর পরিবেশক যশরাজ ফিল্মসের সঙ্গে মারাঠা মন্দিরের সম্প্রতি একটি আলোচনা হয়েছে। ঠিক হয়েছে, এক হাজার সপ্তাহ পূর্ণ করলে বন্ধ করে দেওয়া হবে ছবিটির প্রদর্শন। সেই মতো চলতি বছরে ডিসেম্বরে শেষবার দেখানো হবে ছবিটি।
এর পর কী সিনেমা আনছেন আপনারা? মনোজ দেশাই জানালেন, এখনও সেটা ঠিক হয়নি। নভেম্বর মাসের শেষে কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আলোচনা করবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications