টুকলি করা গল্প, ফাঁকা আওয়াজ! মুক্তির দুদিনেই থেমে গেল শাকিবের 'তুফান', মিমের বন্যা স্যোশাল মিডিয়ায়
বলিউড, হলিউডের বাড়বাড়ন্তে কিছু কিছু সময় পিছিয়ে থাকে বাংলা সিনেমা, এই আক্ষেপ বহুদিনের। কিন্তু বিগত কয়েক বছর ধরে একটার পর একটা দুর্দান্ত বাংলা ছবি ধীরে ধীরে অনেকটাই যেন মিটিয়ে দিয়েছে এই আক্ষেপ। বাংলা চলচ্চিত্রে বরাবরই বিশেষ ভূমিকা রাখে এপার ও ওপার, দুই বাংলার মেলবন্ধন।
৯০-এর দশকের অঞ্জু ঘোষ, ফিরদৌস, কিংবা বর্তমানে জয়া এহসান, মিথিলা, বাংলাদেশের তারকারা বারবার মন জয় করে নিয়েছেন দুই বাংলার দর্শকদের। আর তাঁদেরই মধ্যে অন্যতম শাকিব খান। বাংলাদেশের এই হ্যান্ডসাম হিরোকে ঘিরে উৎসাহ তুঙ্গে। তবে এখানেই বড় ধাক্কা খেলেন নায়ক।

গত ৫ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা 'তুফান’। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে সমান তালে চলছে চর্চা। ভারতীয় সিনেমার মিশেলে তৈরি হয়েছে 'তুফান’! শাকিবের এই ছবি হলে আসতেই প্রথমে ওঠে এই অভিযোগ। আর তাতেই সমালোচনাতেও তুফান তুলেছে এই ছবি। প্রায় ৫০টি স্ক্রিনে মুক্তি পেলেও বক্স অফিসে লক্ষ্মীলাভ করতে ব্যর্থ অন্যতম চর্চিত এই ছবি। কলকাতায় এককথায় সুপার ফ্লপ করেছে তুফান। পাশাপাশি শাকিবের এই সিনেমাটি নিয়ে এরপর থেকেই শুরু হয় তুমুল চর্চা।
বাংলাদেশের সুপারহিরো শাকিব খান। কোলকাতাতে তাঁর ফ্যান ফলোয়ার বেশ ভালো বলেই মনে করেছিলেন অনেকে। কিন্তু বাস্তব বলছে সম্পূর্ণ অন্য গল্প। শাকিবের বাজার নেই এপার বাংলায়! অন্তত এই ঘটনায় সামনে এসেছে তুফানের ভরাডুবির পর। তবে সিনেমা নিয়েও মোটেই খুশি নন দর্শকরা। সিনেমার গল্প নিয়ে জগাখিচুড়ি তৈরী হয়েছে তুফান, হলে যাঁরা ছবিটি দেখতে গিয়েছেন প্রায় সকলেই অভিযোগ করেছেন এমন। এই একই রকমের গল্পের সিনেমাতো দর্শক আগেই দেখে ফেলেছেন বলেও জানিয়েছেন অনেকে।
এদিকে পশ্চিমবঙ্গের দর্শকরা এখন অমিতাভ, দীপিকা, প্রভাসের 'কল্কি’ নিয়েই ব্যস্ত। এদিকে কলকাতায় ব্যর্থ হয়ে গত শনিবার বাংলাদেশে ফিরেছেন শাকিব খান। পাশাপাশি তুফান নিয়ে ট্রোল, মিমের বন্যা বইতে শুরু করেছে স্যোশাল মিডিয়ায়। এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। কিন্তু এতো ঢাকঢোল পেটানোর পরেও এককথায় কলকাতা কাঁপাতে পারলো না শাকিব খানের তুফান।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications