ফুটবলে বাজিমাত শাহরুখকন্যা সুহানার!

ফুটবলে বাজিমাত শাহরুখকন্যা সুহানার!
মুম্বই, ১৯ সেপ্টেম্বর : বাবা শাহরুখ খান নিজের আইপিএল ক্রিকেট দল কিনেছেন, এদিকে মেয়ে তো ফুটবলে মজেছেন। শুধু ভাললাগাই নয় শাহরুখ কন্যা সুহানা একজন ভাল ফুটবল খেলোয়াড়ও বটে।

সম্প্রচি স্কুলের ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতায় বল পায়ে দেখা গিয়েছে সুহানাকে। উপস্থিত দর্শকদের কথায়, ১২ বছরের সুহানা ফুটবলে বেশ স্বচ্ছন্দ। নিজের সুপারস্টার শাহরুখের মেয়ে হিসাবে নয়, সুহানা বল পায়ে নিজের খেলা দিয়েই মন জিতে নিয়েছেন উপস্থিত দর্শকদের।

এক দর্শকের কথায়, "বেশ ভাল খেলেন সুহানা। ফরোয়ার্ড খেলোয়াড় হিসাবে এদিন খেলছিলেন সুহানা। যদিও তাঁর স্কুল ২ গোলে এগিয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে তুলে নেওয়া হয় সুহানাকে।"

যদিও সুপারস্টার বাবা শাহরুখ খানের ইচ্ছে ছিল মেয়ে বড় হয়ে অভিনেত্রী হবেন। এখন মনে হচ্ছে কিং খানের সে আশায় মাটি পড়তে চলেছে। মনে হচ্ছে ভিন্ন ক্ষেত্রেই সুহানা ক্রমেই পারদর্শী হয়ে উঠছেন। তবে মেয়ে যেই ক্ষেত্রেই যান না কেন শাহরুখের ছেলে আরিয়ান যে ফিল্ম জগতেই খুব শীঘ্রই পা রাখছেন তা নিয়ে দ্বিমত নেই।

অন্যদিকে ওপ্পো চ্যাম্পিয়নস লিগ টি ২০-তে চেন্নাই সুপার কিংস-এর বিরুদ্ধে কেকেআর-এর জয় সেলিব্রেট করছেন শাহরুখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+