ইদে খান জুটির ধামাকা! সলমনের সঙ্গে শাহরুখের নাচে মাত 'জিরো'-র টিজার, দেখুন ভিডিও

স্ক্রিনে ফিরল 'করণ-অর্জুন' জুটি! ইদের মরশুমে ভক্তদের মন জয় করতে 'জিরো' ছবির প্রথম টিজারেই সলমন শাহরুখ! আগামীকাল মুক্তি পাচ্ছে সলমন অভিনীত 'রেস থ্রি'।

স্ক্রিনে ফিরল 'করণ-অর্জুন' জুটি! ইদের মরশুমে ভক্তদের মন জয় করতে 'জিরো' ছবির প্রথম টিজারেই সলমন শাহরুখ! আগামীকাল মুক্তি পাচ্ছে সলমন অভিনীত 'রেস থ্রি'। আর তার আগে, আজ মুক্তি পেল শাহরুখ অভিনীত 'জিরো' ছবির টিজার।

ইদে খান জুটির ধমাকা! সলমনের সঙ্গে শাহরুখের নাচে মাত জিরো-র টিজার, দেখুন ভিডিও

'জিরো' -র টিজারে শাহরুখের সঙ্গে সলমনের নাচের দৃশ্যই কার্যত মাত করে দিয়েছে। ফের একবার স্ক্রিনে দুই খান! ছবির টিজার উস্কে দিল করণ-অর্জুনের স্মৃতি। উল্লেখ্য, শাহরুখের 'জিরো'তে একটি বিশেষ ভূমিকায় রয়েছেন সলমন খান। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে শাহরুখ রয়েছেন একজন বামনের ভূমিকায়। এর আগে শাহরুখকে কখনওই এরকম ভূমিকায় দেখেননি তাঁর ভক্তরা। ফলে 'জিরো'-র টিজার মুক্তি পেতেই তা ইন্টারনেটে শোরগোল ফেলে দিয়েছে। ভিডিও-র একদৃশ্যে দেখা গিয়েছে সলমনের কোলে চড়েছেন বামন বেশের শাহরুখ। এই ঝলকেই মাত গোটা সলমন-শাহরুখ ভক্তরা।

'জিরো' ছবির টিজার ইদে এলেও, ছবি মুক্তি পাবে ডিসেম্বরে, ক্রিস্টমাসের মরশুমে। ফলে এবছর দিওয়ালিতে মুক্তি পাবে না শাহরুখের ছবি।

প্রসঙ্গত, 'জিরো' জীবনের চলার পথে এগিয়ে যাওয়ার ছবি। জীবনবোধকে উজ্জিবীত করতেই এই ছবি। শারীরিক ভাবে প্রতিবন্ধীর ভূমিকায় শাহরুখের অভিনয় কতটা মন মাতাতে পারে সদিকে তাকিয়ে বক্স অফিস বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+