এবার শাহরুখ-পুত্র আরিয়ান আসছেন বলিউডে! কোন তারকা-কন্যা জুটি বাঁধছেন তাঁর সঙ্গে
একাধিক স্টার কিড ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন বলিউডে। বেশ কয়েকজন তারকা পুত্রকন্য়া আসতে চলেছেন আসন্ন কিছু বলিউড ফিল্মের হাত ধরে। এবার খবর , বলিউড 'বাদশা ' শাহরুখ খানের পুত্র আরিয়ানকে নিয়ে।
একাধিক স্টার কিড ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন বলিউডে। বেশ কয়েকজন তারকা পুত্রকন্য়া আসতে চলেছেন আসন্ন কিছু বলিউড ফিল্মের হাত ধরে। এবার খবর , বলিউড 'বাদশা ' শাহরুখ খানের পুত্র আরিয়ানকে নিয়ে।

সব কিছু ঠিকঠাক থাকলে ,করণ জোহরের হাত ধরে বলিউডে প্রবেশ করতে চলেছেন শাহরুখ খানর পুত্র আরিয়ান খান। আরিয়ানকে লঞ্চ করা নিয়ে ইতিমধ্যেই করণ কিছু গেমপ্ল্যান তৈরি করে ফেলেছেন করণ। সূত্রের দাবি অন্তত তেমনটাই। শোনা যাচ্ছে, করণের এই ছবিতে আরিয়ানের সঙ্গে জুটি বাঁধতে পারেন বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর। ইন্ডাস্ট্রির বিভিন্ন জায়গায় এনিয়ে কানঘুষো শোনা গেলেও , মুখ খুলছেন না করণ বা আরিয়ানরা।

এর আগে, একবার শাহরুখকে প্রশ্ন করা হয়েছিল আরিয়ানের ফিল্ম-এ যোগদান নিয়ে। সেই সময় কিং খান জানান, গোটা বিষয়টি নিয়ে তিনি বলেন, আরিয়ান বা সুহানা কেউ যদি ফিল্মের সঙ্গে জড়িত থাকতে চান, তাহলে সেই বিষয়টি নিয়ে খুশি হবেন তিনি। এদিকে, করণ একস সাক্ষাৎকার বলেন, বনি কন্যা খুশিকে খুব শিগগিরিই লঞ্চ করতে চলেছেন তিনি। সবমিলিয়ে আরিয়ান-খুশিকে নিয়ে জল্পনা এখন তুঙ্গে।
[আরও পড়ন: 'কসৌটি'-তে শাহরুখ! শুধু প্রোমো-শ্যুটে তাঁর পারিশ্রমিক কত জানেন ]












Click it and Unblock the Notifications