গণপতিকে কোন নামে ডাকে ছোট্ট আব্রাম! ফাঁস করলেন শাহরুখ
কিছুদিন আগেই 'গণপতি বাপ্পা মোরিয়া' -র বোলে মাত হয়ে উঠেছিল গোটা মুম্বই। গণেশ চতুর্থী উপলক্ষ্য়ে মেতে উঠেছিল মহারাষ্ট্র। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই মেতে ছিলেন পুজোতে।
কিছুদিন আগেই 'গণপতি বাপ্পা মোরিয়া' -র বোলে মাত হয়ে উঠেছিল গোটা মুম্বই। গণেশ চতুর্থী উপলক্ষ্য়ে মেতে উঠেছিল মহারাষ্ট্র। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই মেতে ছিলেন পুজোতে। গণেশ চতুর্থীর পুজোয় মাতেন বলিউড বাদশা শাহরুখ খানও।

আর সকলে বলে থাকেন 'গণপতি বাপ্পা' তবে শাহরুখের বা়ডির কনিষ্ঠ সদস্যটি গণপতিকে অন্য নামে ডাকে! বলিউড 'বাদশা ' জানিয়েছেন , তাঁর সর্বকনিষ্ঠ সন্তান আব্রাম গণপতিকে 'বাপ্পা ' না ডেকে, 'পাপ্পা' নামে ডাকে! আব্রামের এমন মিষ্টি ডাকে রীতিমত আপ্লুত শাহরুখ। তিনি একটি সোশ্যাল মিডিা পোস্ট-এ গণপতির এই স্পেশ্যাল ডাকের কথা জানিয়েছেন। সঙ্গে শাহরুখ পোস্ট করেন আব্রামের ছবিও।
View this post on InstagramOur Ganpati ‘Pappa’ is home, as the lil one calls him.
A post shared by Shah Rukh Khan (@iamsrk) on
উল্লেখ্য, শাহরুখ ছাড়াও গণেশ চতুর্থী উপলক্ষ্যে উৎসবে মাতোয়ারা হন শিল্পা, সলমন, আমিররা। শিল্পার নিজের বা়ড়িতেই আয়োজন করেন পুজোপাঠের। অন্যদিকে মুকেশ আম্বানির বাড়ির পুজোয় অংশ নেন অমিতাভ থেকে আমির। অংশ নেন শাহরুখও। বোন অর্পিতার বাড়ির পুজোয় দেখা যায় বলিউড 'ভাইজান' সলমনকে। সব মিলিয়ে ২০১৮ সালের গণেশ চতুর্থীতে মাতোয়ারা ছিল গোটা বলিউড।












Click it and Unblock the Notifications