ইমতিয়াজ আলির আগামী ছবিতে শাহরুখ এবং আমির খান?
সম্প্রতি নিজের ছবি তামাশা-র শুটিং শেষ করেছেন পরিচালক ইমতিয়াজ আলি। এই ছবির কাজ শেষ হতে না হতেই বি-টাউনে জোর গুজব নিজের আগামী ছবি নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন ইমতিয়াজ। আর সেই ছবিতে বলিউডের সুপারস্টার শাহরুখ খান বা আমির খানকে মুখ্য ভূমিকায় নেওয়ার কথা ভাবছেন পরিচালক।
কোন খানকে নিয়ে ইমতিয়াজ ছবি করতে চলেছেন তা এখনও চূড়ান্ত হয়নি। সূত্রের খবর, ইতিমধ্যে শাহরুখে সঙ্গে দেখা করে চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন ইমতিয়াজ। আবার ইমতিয়াজ ঘণিষ্ট একাংশ বলছে নিজের ছবি নিয়ে আমির খানের সঙ্গে কথা বলেছেন পরিচালক। ফলে অনেকেই মনে করছেন এখনও কিছু চূড়ান্ত না হলেও হয়তো নিজের আগামী ছবিতে বলিউডের জনপ্রিয় এই দুই খানকেই কাস্ট করার চিন্তাভাবনা করছেন ইমতিয়াজ।
কিং খান আপাতত দিলওয়ালে, রইস এবং গৌরি সিন্দের আগামী ছবির শুটিং নিয়েই ব্যস্ত। অন্যদিকে আমির যিনি বলিউডে মিস্টার পারফেকশনিস্ট হিসাবে পরিচিত। যিনি একটা সময়ে একটা ছবিতে অভিনয়ের জন্যই মনোনিবেশ করেন। আপাতত দঙ্গল ছবিতে অভিনয় নিয়েই ব্যস্ত আমির। সেক্ষেত্রে দ্বিতীয় ছবি সম্পর্কে এখনই কী আমির ভাবনা চিন্তা করতে তৈরি হবেন, সে নিয়েও সংশয় রয়েছে। অন্যদিকে। শাহরুখও তিনটি ছবির কাজ নিয়ে চরম ব্যস্ত।
এক্ষেত্রে সত্যিই ইমতিয়াজের ছবিতে শাহরুখ বা আমির কিংবা দুজনকেই একসঙ্গে দেখা যাবে কিনা তা জানতে আমাদের অপেক্ষা করতেই হবে। তার আগে শাহরুখ ও আমিরকে একফ্রেমে কয়েকটি ছবিতে দেখে নেওয়া যাক।
{photo-feature}












Click it and Unblock the Notifications