'প্রাক্তন বান্ধবী' প্রিয়াঙ্কার বাগদান শুনে কী বললেন শাহিদ! জানুন অভিনেতার প্রতিক্রিয়া
বলিউডের আনাচে কানাচে একটা সময়ে শোনা গিয়েছিল শাহিদ কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। করিনার সঙ্গে ততদিনে শাহিদের সম্পর্কের ইতি হয়ে গিয়েছে।
বলিউডের আনাচে কানাচে একটা সময়ে শোনা গিয়েছিল শাহিদ কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। করিনার সঙ্গে ততদিনে শাহিদের সম্পর্কের ইতি হয়ে গিয়েছে। এমন এক সময়ে প্রিয়াঙ্কা থেকে বিদ্যা বালান, একাধিক অভিনেত্রীর সঙ্গে শাহিদ কাপুরের সম্পর্ক আলোচনার মধ্যে আসে। সেই সময়ে প্রিয়াঙ্কার সঙ্গে শাহিদের সম্পর্ক নিয়ে বেশ চর্চা চলে বলিউডে।

শাহিদ-প্রিয়াঙ্কার সেই সম্পর্কের গুঞ্জন নিয়ে যদিও দুই তারকার কেউই মুখ খোলেননি। বহু বছর পর ফের একবার সেই পুরনো অধ্যায় উস্কে গেল প্রিয়াঙ্কার বাগদানের খবর ঘিরে। গতকাল নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার বাগদানের খবর উঠে আসায় , এ নিয়ে শাহিদকে প্রশ্ন করা হয়। প্রত্যুত্তরে শাহিদ জানান, 'আমি খুশি ওঁর (প্রিয়াঙ্কার) জন্য। অনেক অভিনন্দন। বিয়ে খুব সুন্দর একটা জিনিস। আর এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি।'
উল্লেখ্য, প্রিয়াঙ্কার বাগদানের খবরে উচ্ছ্বসিত গোটা বলিউড। হৃতিক রোশন থেকে শ্রদ্ধা কাপুর, সোনম কাপুর , বরুণ ধওয়ান, রণবীর সিং প্রত্যেকেই শুভেচ্ছা বার্তা জানান বলিউডের পিদি চপসকে। প্রিয়াঙ্কা-নিকের বাগদান পর্বে হাজির হন আলিয়া থেকে পরিণীতি সহ গোটা বলিউড।












Click it and Unblock the Notifications