৪ বছর ধরে ড্রাগ নিচ্ছেন, আরিয়ান খানের গ্রেফতারির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্য
৪ বছর ধরে ড্রাগ নিচ্ছেন, আরিয়ান খানের গ্রেফতারির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্য
পরতে পরতে রহস্য। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ৪ বছর ধরে মাদক সেবন করছে। এনসিবি সূত্রে এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। ব্রিটেন এবং দুবাইয়ে থাকাকালীনই শহরুখের ছেলে মাদক সেবন করছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। গত পরশু রাতে মুম্বই থেকে গোয়া গামী একটি প্রমোদতরী থেকে গ্রেফতার করা হয় শাহরুখ পুত্রকে। সোমবার পর্যন্ত এনসিবি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

মাদক কাণ্ডে গ্রেফতার শাহরুখ পুত্র
বলিউডে ফের হাইভোল্ডেট মাদক কাণ্ড। সুশান্ত সিং রাজপুতের পর এবার একেবারে কিংখানের ঘরে হানা দিল এনসিবি। নারকোটিক কন্ট্রোলব্যুরো শনিবার রাতে একটি প্রমোদতরীতে হানা দিয়ে শাহরুখ খাব পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেছে। হাতে হানে আরিয়ানকে মাদক সহ গ্রেফতার করা হয়েছে। মুম্বই থেকে গোয়া যাচ্ছিল প্রমোদ তরীটি। তাতে রেভ পার্টি চলছিল। সেখানে ছিলেন আরিয়ান খান। সূত্রের খবর চশমার খাপে মাদক লুকিয়ে রেখেছিলেন তিনি। একন এনসিবি হেফাজতে রয়েছেন আরিয়ান।

৪ বছর ধরে মাদক সেবন
এনসিবির তদন্তকারীরা জানতে পেরেছেন গত ৪ বছর ধরে মাদক সেবন করছেন আরিয়ান পুত্র। লন্ডনে থাকার সময় থেকেই মাদক সেবন করছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য লন্ডনে গ্র্যাজুয়েশন করেছেন আরিয়ান। তারপরপর দুবাইয়েও মাদক সেবন করতেন তিনি। সেই তথ্যও জানতে পেরেছেন তদন্তকারীরা। জেরার সময় নাকি আরিয়ান খান সবসময় কাঁদছিলেন। সূত্রের খবর গ্রেফতারের পরে ২ মিনিট নিজের ছেলে আরিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছিলেন শাহরুখ খান।

গ্রেফতার একাধিক স্টারকিড
গত শনিবার মুম্বই থেকে গোয়া গামী সেই প্রমোদতরীর রেভ পার্টি থেকে গ্রেফতার করা হয়েছে আরিয়ান সহ ৮ জনকে। তার মধ্যে রয়েছেন মুনমুন ধামেচা, আরবাজ মার্চেন্ট, ইস্মিত সিং, মোহক জসওয়াল, গোমিত চোপড়া, নুপুর সারিকা, ভিক্রান্ত ছোকার। তারমধ্যে আরবাজ এবং আরিয়ান গত ১৫ বছর ধরে বন্ধু। রবিবারই মুনমুন ধামেচা, আরবাদ এবং আরিয়ানকে আদালতে পেশ করেছিল এনসিবি। প্রসঙ্গত উল্লেখ্য আরিয়ানের গ্রেফতারির পরেই শাহরুখের বাড়িতে গিয়েিছলেন সলমন খান।

কোন কোন ধারায় গ্রেফতার
শাহরুখ পুত্র আরিয়ানের বিরুদ্ধে ২৭( মাদক সেবনের অপরাধ), ৮(মাদক সেবন, কেনা এবং বিক্রি) সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে এনসিবি। করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই বলিউডে মাদক যোগ সামনে আসতে শুরু করে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনাতেও মাদক যোগ প্রকাশ্যে এসেছিল। সেসময় রিয়া চক্রবর্তী সহ দীপিকা পাড়ুকোনকেও জেরা করা হয়েছিল।












Click it and Unblock the Notifications