স্মৃতি উস্কে ফের একবার এক ফ্রেমে কাজল-শাহরুখ-রানি

কাজল , শাহরুখ, রানির এই ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই শুরু হয় জোর জল্পনা।

নব্বইয়ের দশকের বহু বলিউড ফিল্মের মধ্যে অন্য়তম জনপ্রিয় ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'। সেসময়ে যাঁরা কৈশোর কিংবা যৌবন কাটিয়েছেন তাঁরা একমাত্র জানেনন এই ছবি ঘিরে তখন কোন পর্যায়ে উন্মাদনা ছিল শাহরুখ ভক্তদের মধ্যে। শাহরুখ কাজল জুটির তো জনপ্রিয়তা ছিলই, সঙ্গে রানিও এ ছবি জমিয়ে দিয়েছিলেন। পরিচালক করণ জোহর সেই ডেব্যু ফিল্মেই মাত করেছিলেন বলিউড। আর বহু বছর পর ফের ছবির এই ৩ তারকাকে দেখা গেল একই ফ্রেমে বন্দি হতে।

স্মৃতি উস্কে ফের একবার এক ফ্রেমে কাজল-শাহরুখ-রানি

কাজল ,শাহরুখ, রানির এই ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই শুরু হয় জোর জল্পনা। অনেকেই মনে করেন আবার হয়তো একসঙ্গে ছবি করছেন তাঁরা। ক্রমেই এই ছবি ভাইরাল হতে থাকে। আসলে, একটি পার্টিতে এই দুই অভিনেত্রীকে নিয়ে ছবি তোলেন শাহরুখ। আর এই ছবিই শাহরুখ ফ্যানেদের মনে উস্কে দেয় 'কুছ কুছ হোতা হ্যায়' বা ' কভি খুশি কভি গম' ছবির স্মৃতি।

পার্টিতে এছাড়াও রানি , কাজল ছাড়াও করিশ্মা কাপুর ,শ্রীদেবী ও আলিয়া ভট্টের সঙ্গে তোলা ছবিও সোশ্যালি মিডিয়ায় পোস্ট করেন শাহরুখ। ছবি পোস্ট করে শাহরুখ বার্তা দেন ,' কিছু কিছু রাতে আকাশের তারার চেয়ে তোমার সঙ্গে থাকা তারা বেশি উজ্জ্বল হয়। ধন্যবাদ মহিলাগণ, তোমাদের সৌন্দর্য ও ভালোবাসার জন্য'। ছবিতে ক্রামগত লাইক ও কমেন্ট, আসতে থাকে। শাহরুখের ফ্যানকূলতো ভূয়সী প্রশংসা করতে থাকেন এই ছবিগুলির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+