Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘মন্নত’ ছেড়ে দিচ্ছেন শাহরুখ খান ও তাঁর পরিবার, কিন্তু কারণ জানেন কি?

বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং তার পরিবার নাকি ছেড়ে দিচ্ছেন তাদের ঐতিহাসিক বাসভবন "মন্নত"। শুনতে অবাক লাগলেও বাস্তবটা খানিকটা এরকমই। যে মন্নতের সামনে এসআরকে ফ্যানেরা ভিড় জমান, সেই 'মন্নত'ই ছাড়তে চলেছেন কিং খান। তবে এখানে একটা ছোট্ট টুইস্ট রয়েছে।

মন্নত পাকাপাকি ছাড়ছেন না কিং খান ও তাঁর পরিবার। আগামী দুই বছরের জন্যই বান্দ্রার পালি হিলে স্থানান্তরিত হচ্ছেন তারা।

Shah Rukh Khan

কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

আসলে, শাহরুখ খানের বাসভবন "মন্নত" মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান, যেখানে প্রতিদিন শত শত ভক্ত ভিড় জমায় এক ঝলক কিং খানের দর্শন পাওয়ার আশায়। তবে আগামী মে মাস থেকে, তারা শুধুমাত্র সংস্কার ও সম্প্রসারণের কাজে নিয়োজিত শ্রমিকদের দেখতে পাবেন। কারণ, মন্নতের অ্যানেক্স ভবনের সম্প্রসারণের কাজ শুরু হতে যাচ্ছে, যা শেষ হতে প্রায় দুই বছর সময় লাগবে।

যা জানা যাচ্ছে, পরিবারসহ শাহরুখ খান বান্দ্রার পালি হিলে স্থানান্তরিত হচ্ছেন, যেখানে চলচ্চিত্র প্রযোজক বাসু ভাগনানির নির্মিত বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চারটি ফ্লোর ভাড়া নিয়েছেন তারা। প্রতি মাসে ২৪ লক্ষ টাকা ভাড়া দিতে হবে শাহরুখ খানকে। গত সপ্তাহে শাহরুখের কোম্পানি "রেড চিলিজ এন্টারটেইনমেন্ট" এবং ভাগনানির পরিবার একটি লাইসেন্স চুক্তিতে এই সংক্রান্ত বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছেন।

নতুন ঠিকানায় প্রতিটি ফ্লোরে একটি করে অ্যাপার্টমেন্ট রয়েছে। যদিও এটি মান্নাতের মতো বিশাল নয়, তবে তার নিরাপত্তাকর্মী ও কর্মীদের থাকার জন্য যথেষ্ট জায়গা রয়েছে।

২০২৩ সালের নভেম্বরে, শাহরুখ খানের স্ত্রী গৌরী খান "মন্নত অ্যানেক্স"-এ অতিরিক্ত দুটি তলা যোগ করার অনুমতি চেয়েছিলেন। সম্প্রতি, মহারাষ্ট্র উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (MCZMA) শাহরুখের আবেদনের পর্যালোচনা করেছে আর সেই আবেদন মঞ্জুর করেছে। গত কয়েক বছরে, বহু শিল্পপতি, ক্রিকেটার এবং রিয়েল এস্টেট ডেভেলপাররা CRZ (কোস্টাল রেগুলেশন জোন) এলাকার উন্নয়ন নির্দেশিকা অনুযায়ী অতিরিক্ত নির্মাণের অনুমতি পেয়েছেন। আর সেই অনুযায়ীই এবার কাজ শুরু হচ্ছে মন্নতের।

এই বিষয়ে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি এবং জ্যাকি ভাগনানির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে শাহরুখ ভক্তদের জন্য এটি অবশ্যই একটি নতুন খবর। আপাতত তারা এই আশায় থাকবেন যে দুই বছর পর আরও বড় ও উন্নত মন্নতে স্বপরিবারে ফিরে আসবেন কিং খান!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+