'ধুম ৪'-এ কি দেখা যাবে শাহরুখকে ? কিছু তথ্য ঘিরে জল্পনা বাড়ছে
শাহরুখ খান এই মুহুর্তে ব্যস্ত 'জিরো' ছবির শ্যুটিং নিয়ে । তারই মধ্যে রয়েছে আইপিএল-এ তাঁর দল কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ঘিরে নান প্রচারও।
শাহরুখ খান এই মুহুর্তে ব্যস্ত 'জিরো' ছবির শ্যুটিং নিয়ে । তারই মধ্যে রয়েছে আইপিএল-এ তাঁর দল কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ঘিরে নান প্রচারও। বলিউড বাদশাহ আপাতত চরম ব্যস্ত। এরই মদ্যে বলিউডের আনাচে কানাচে শোনা যাচ্ছে, শাহরুখ নাকি পরিচালক আদিত্য় চোপড়ার পরবর্তী ছবিতে থাকছেন।

প্রযোজনা সংস্থা যশরাজ গ্রুপের সঙ্গে বহুদিন ধরেই ঘনিষ্ঠ সম্পর্ক শাহরুখের। 'দিলএয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবির হাত ধরে প্রথম বার আদিত্য চোপড়ার সঙ্গে কাজকরেন শাহরুখ। আর আদিত্য-শাহরুখের প্রথম জুটির এই ফিল্ম ভারতীয় চলচ্চিত্রে যে কতবড় হিট, তা নতুন করে বলার কিছু নেই। এর পরবর্তীকালে, বহু বছর বাদে 'ফ্যান' ছবিতে একসঙ্গে জুটি বাঁধেন এই অভিনেতা ও পরিচালক। যশ চোপড়ার পুত্র আদিত্যর পরিচালনায়ফের একবার স্ক্রিনে আসেন শাহরুখ। তবে সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
তবে এবার শোনা যাচ্ছে ,'ফ্যান' -এর ব্যর্থতার পর আবারও আদিত্যর সঙ্গে কাজ করতে চলেছেন শাহরুখ। ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন যে 'ধুম ৪ 'এই হয়তো দেখা যাবে শাহরুখকে। তবে এই বিষয়টি নিয়ে খুব একটা স্পষ্ট করে কিছু জানা যাচ্ছে না। যশরাজ সূত্র থেকেও নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে আবারও আদিত্য-শাহরুখ জুটি স্ক্রিনে আসলে তা কোনও বড় বাজেট ফিল্মের হাত ধরেই আসবে বলে খবর।












Click it and Unblock the Notifications