বার্সেলোনায় শাহরুখ ও ছেলেদের ছবি তুলে আবেগ ধরে রাখতে পারলেন না গৌরী, কী বললেন খান-ঘরণী জানেন
বলিউড অভিনেতা শাহরুখ খান এখন সপরিবারে বার্সেলোনায় ছুটি কাটাচ্ছেন।
বলিউডের বাদশা এখন কোথায় জানেন? সপরিবারে মেসির শহর বার্সেলোনায়। গিয়েছিলেন আকাশ আম্বানি ও শ্লোক মেহতার বাগদানের অনুষ্ঠানে যোগ দিতে। তারপর সেখানেই রয়েছেন ছুটির মেজাজে। খান ঘরণী গৌরী বার্সেলোনা থেকে, দুই পুত্র আরিয়ান ও আব্রামের সঙ্গে শাহরুখের একটি ছবি পোস্ট করেছেন। সে ছবি যে ভাইরাল হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

টুইটারে তাদের ছুটি কাটানোর দু-দুটি ছবি দিয়েছেন গৌরী খান। একটি ছবিতে দুই পুত্রের সঙ্গে শাহরুখ-ও রয়েছেন, অপর ছবিতে শুধুই আরিয়ান ও আব্রাম। ভারতে এক সঙ্গে এভাবে ছুটি কাটানোর সুযোগ হয়না খান পরিবারের। বেশ কয়েকদিন পর এরকম একটা পারিবারিক মুহূর্ত পেয়ে গৌরী যে বেশ আবেগমথিত তা বোঝা গিয়েছে ছবির সঙ্গে তাঁর মন্তব্য থেকেই।
তিনি লেখেন, 'এক মহিলার সেরা পাওনা... বার্সেলোনায় আমার ছেলেদের সঙ্গে সূর্যের আলোয় ভিজে'। আর এরপরই ছবিটি সাহরুখ ভক্তদের মধ্যে ভাইরাল হয়ে যায়। শাহরুখ তো আছেনই, তবে এখন বোঝহয় তাঁর চেয়েও বেশি চর্চায় তাঁর বড় ছেলে আরিয়ান।
Best a woman can get... soaking the sun with my boys in Barcelona pic.twitter.com/sz1ayHWVu7
— Gauri Khan (@gaurikhan) July 1, 2018
আকাশ-শ্লোকা-র বাগদানের পার্টিতে শাহরুখ কায়দা করে অনেক আগে উপস্থিত হয়ে পাপারাৎজিদের এড়িয়ে গেলেও, মা'কে নিয়ে আরিয়ান উপস্থিত হতেই তাঁদের ছবি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায় চিত্রগ্রাহকদের মধ্যে।
A post shared by Gauri Khan (@gaurikhan) on
চিত্র গ্রাহকরা অবশ্য সেরা ফ্রেমটি পেয়েছেন তারও একটু পড়ে, শাহরুখ আর আরিয়ানের মাঝে দাঁড়িয়ে, গৌরী পোজ দেন ছবি তোলার জন্য। পিতা-পুত্র দুজনের পোষাকের রঙই ছিল নীল। গৌরী অবশ্য পড়েছিলেন ঝলমলে একটি শাড়ি। এই ছবিটিই আকাশ আম্বানি শ্লোকা মেহতার বাগদানের পার্টির সেরা ছবি বলে গন্য হচ্ছে নেটিজেনদের মধ্যে।
The best...❤❤❤ pic.twitter.com/blJXWBtM6w
— R A G H I B ᶻᵉʳᵒ (@Raghib_SRKian) July 1, 2018
তবে আরিয়ানকে দেখে এখন অনেকেরই মনে পড়ছে অল্প বয়সের শাহরুখের কথা। সেই এক চাহনি, একই রকম গালে টোল ফেলা হাসি। আর তাই আরিয়ান ফিল্মে নামবেন কবে, এনিয়েও গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। এনিয়ে শাহরুখ কিছু বলেননি। আগে এক সাক্ষাতকারে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, তাঁর পুত্র ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনে থাকতে চায়। অভিনেতা নয়, ফিল্ম নির্মমাতা হতে চায়। তিনি জানিয়েছিলন আরিয়ান ক্যালিফোর্নিয়ার ইউএসসি স্কুল অব সিনেম্যাটিক আর্টস-এ ৪ বছরের কোর্স করছেন।
-
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও বাড়ার পথে! ইরান যুদ্ধের প্রেক্ষিতে ৩৫০০ সেনা মোতায়েন পেন্টাগনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
তামিলনাড়ু নির্বাচন: ডিএমকে-র প্রার্থী তালিকা ঘোষণা, ১৬৪ আসনে লড়বেন স্টালিনরা -
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা












Click it and Unblock the Notifications