বিতর্ক হাওয়া, বি -টাউনের নয়া গসিপ রণবীরের সঙ্গে হিট দোস্তি ঐশ্বর্য- অভিষেকের , দেখুন না দেখা ছবি
অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে ঐশ্বর্যের বিপরীতে অভিনয় করেছিলেন রণবীর কাপুর। সেসময় গুজব ছিল একেবারেই খুশি নন অভিষেক। কিন্তু সাম্প্রতিক ছবি বলল অন্য কথা।
বছর শেষে কী নয়া দোস্তি। নাকি দোস্তিটাই আসল বাইরের মনোমালিন্য সবই কী লোকদেখানো ছিল। এটাই নাকি বি- টাউনে জোর গুঞ্জন।

অ্যায় দিল হ্যায় মুশকিল
অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে শ্যুটিংয়ের সময় সত্যিই মুশকিলে পড়েছিলেন। বাজারে জোর গুজব ছিল রণবীর - ঐশ্বর্যের আবেগঘন দৃশ্য নাকি না পসন্দ জুনিয়র বচ্চনের। অভিষেকের আপত্তি সত্যি না মিথ্যে সেটা-র তল পাওয়া যায়নি।

জুটিতে লুটি হট কাপলের
বড়দিনে ফের একবার আগুন ধরালেন ঐশ্বর্য। সঙ্গে হাজির অফস্ক্রিন ও অনস্ক্রিন পার্টনার। অভিষেকের সঙ্গে জুটি বেঁধে যখন পার্টিতে আসেন বলিউড ডিভা তখন তাঁদের জবরদস্ত লাগছিল তা আর বলার অপেক্ষা রাখেনা।

অনুষ্ঠানে হাজির রণবীরও
ঐশ্বর্য - অভিষেকের সঙ্গে না এলেও পার্টিতে পুরো কালো পোশাকে হাজির হন রণবীর কাপুর। কালো শার্ট -ব্লেজারের পাশাপাশি কালো টর্নড জিনস। এক কথায় হট অ্যান্ড হ্যাপেনিং।

এক ফ্রেমে তিনজন
বান্টি ওয়ালিয়ার বার্থডে ব্যাশ স্পেশালের গ্রুপ ছবি আবার সুপারহিট। সেখানে হাজির একই ফ্রেমে ঐশ্বর্য-র অফস্ক্রিন ও অনস্ক্রিন পার্টনার। মধ্যমণি হয়ে ছবির ঝাঁঝ বাড়াচ্ছেন ঐশ্বর্য রাই।

এক গাড়ির সওয়ারি
শুধু পার্টিতেই নয়, এরপরও একইসঙ্গে পার্টি ছাড়লেন অভিষেক বচ্চন-ঐশ্বর্য রাই এবং রণবীর কাপুর। ড্রাইভিং সিটে বসেছিলেন এবি বেবি। অন্যদিকে তাঁর পাশের সিটেই জায়গা করে নেন রণবীর। দুই হিরোকে সামনে রেখে পিছনে বসেন অ্যাশ।












Click it and Unblock the Notifications