শ্রীদেবীর শেষকৃত্যে জনপ্লাবন,চোখের জলে 'মা'কে বিদায় জাহ্নবীদের,পাশে রইলেন অর্জুন-সোনমরা
এই ভিড়, এই জনপ্রিয়তা, এই জনজোয়ার তিনি 'আয়' করেছেন। অভিনয় দক্ষতা, গুণ, রূপ সবমিলিয়ে তৈরি হওয়া শ্রীদেবী ৫ দশকেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন।
এই ভিড়, এই জনপ্রিয়তা, এই জনজোয়ার তিনি 'আয়' করেছেন। অভিনয় দক্ষতা, গুণ, রূপ সবমিলিয়ে তৈরি হওয়া শ্রীদেবী ৫ দশকেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন। ৫৪ বছর বয়সী বলিউডের সেই 'চাঁদনি'-কে শেষবার চোখের দেখা দেখতে আজ মুম্বই জনজোয়ারে ভেসে গিয়েছে।

অন্তিম যাত্রায় 'চাঁদনি'
লাল কাঞ্জিভরম শাড়িতে এদিন শ্রীদেবীর শবদেহকে সাজিয়ে তোলা হয়। শেষযাত্রায় এইভাবেই রইলেন দেশের প্রথম মহিলা সুপারস্টার।

চোখের জলে বিদায়
লোখান্ডওয়ালা স্পোর্টস ক্লাবে সকাল থেকেই একের পর এক তারকাদের আনাগোনা। তারই মধ্যে কোনও রকমে নিজেদের সামলে চলেছেন শ্রীদেবী কন্য়া জাহ্নবী কাপুর ও খুশি কাপুর।অভিনেত্রী রেখা জাহ্নবীদের দেখে কান্নায় ভেঙে পড়েন। যদিও আগাগোড়ে জাহ্নবীদের পাশে ছিলেন অর্জুন , অনশুলা, সোনাম কাপুররা।

হল-এর পরিস্থিতি
যে হল-এ শ্রীদেবীর দেহ শায়িত ছিল সেখানে প্রথম থেকেই হাজির ছিলেন ডিজাইনার তথা শ্রীদেবীর ঘনিষ্ঠ বন্ধু মণীশ মালহোত্রা। এদিন তিনি কান্নায় ভেঙে পড়েন। পরে অবশ্য করণ জোহারকে দেখা যায় তাঁকে সান্ত্বনা দিতে। শবদেহ নিয়ে রওনার আগে , অভিনেত্রীর আত্মার শান্তিকামনায় চলে বিশেষ প্রার্থনা।

অঝোরে কাঁদছিলেন সোনাম..
হল-এর ভিতরে তখন অঝোরে কাঁদছেন সোনাম। আর পাশে বসা রানি মুখোপাধ্যায় তাঁকে সান্ত্বনা দিয়ে চলেছেন । এমনই কিছু ছবি এদিন ধরা পড়ে শ্রীদেবীর শেষকৃত্য ঘিরে।

শববাহী গাড়িতে বনি-অর্জুন
শ্রীদেবীর শেষ যাত্রায় শব বাহি গাড়িতে ছিলেন কাপুর পরিবারের পুরুষ সদস্যরা। শ্রীদেবীর স্বামী বনি কাপুর সহ , অনিল ও সঞ্জয় কাপুরের সঙ্গে ছিলেন অর্জুন কাপুরও।

ভিল পার্লে শ্মশানে পৌঁছন শাহরুখ
এদিন বলিউডের তামাম ব্যক্তিত্বরা শ্রীদেবীকে শেষবার শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন । ভিলেপার্লে শ্মশানে গিয়ে শেষ শ্রদ্ধা জানান বলিউড তারকা শাহরুখ খান।
|
ভিলে পার্লেতে জনজোয়ার
লোখান্ডওয়ালা স্পোর্টস ক্লাব থেকে ভিলে পার্লের সেবা সমাজ শ্মশান পর্যন্ত শ্রীদেবীর অন্তিম যাত্রা ঘিরে জনপ্লাবন বাঁধ ভেঙে ছিল। এই গোটা পথ শববাহী গাড়ির সঙ্গে হাঁটতে থাকে জনতা। সঙ্গে ৫০০ পুলিশের নিরাপত্তা বাহিনী।
|
ভিড় প্রমাণ করল তাঁর জনপ্রিয়তা!
মুম্বইয়ে আসে দূরদুরান্তে বিভিন্ন মানুষ এদিন একটিবার অভিনেত্রীকে দেখবার জন্য় অপেক্ষা করে থাকেন। শেষে শববাহী গাড়ি যখন ভিলেপার্লেতে পৌঁছয়, তখন বাঁধ ভাঙা জনতাকে সরাতে রীতিমত বেগ পেতে হয় পুলিশকে।












Click it and Unblock the Notifications