এবার দক্ষিণে চললেন শাশ্বত, তেলেগু ছবিতে ডেবিউ বাংলার বব বিশ্বাসের
এবার দক্ষিণে চললেন শাশ্বত, তেলেগু ছবিতে ডেবিউ বাংলার বব বিশ্বাসের
টলিউড বটে তবে বাংলার নয়, এ হল অন্য টলিউড। এতক্ষণে হয়তো বুঝে গিয়েছেন যে ঠিক কোন ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে। ঠিক তাই, কথা হচ্ছে দক্ষিণ ভারতীয় ফিল্ম মিডিয়ার কথা। তবে একেত্রে বাংলার জন্য একটি বিশাল বড় সুখবর শোনা যাচ্ছে। তেলেগু ফিল্মে অভিষেক হতে চলেছে বাংলার বব বিশ্বাসের। অর্থাৎ শাশ্বত চট্টোপাধ্যায়ের। আর অন্য কোনও সূত্র মারফত পাওয়া খবর নয়, এই কথা জানিয়েছেন স্বয়ং অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।

এবার তেলেগুতে শবর
বলা যায় শবরের পারফেক্ট লক্ষ্য ভেদ। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। সেখানে তিনি জানিয়েছেন এই আগামী ছবির কথা। আর সুখবরের কথা ফ্যানদের সঙ্গে শেয়ার করে শুভেচ্ছা চেয়েছেন তিনি। বব বিশ্বাসের কথা উঠতেই তিনি জানিয়েছেন যে এই চরিত্রে অভিনয় অনেকটা মাইল স্টোনের মত।

ভাষা বিভ্রাট
তবে তেলেগু ভাষা তো সম্পূর্ণ আলাদা। তাহলে সেক্ষেত্রে কাজ করতে পারলেন কীকরে? এই প্রশ্নের উত্তরে শাশ্বত বলছেন, তেলেগু ভাষা জানেননা তাই প্রথমে অনেক অসুবিধা হয়েছে। বেশ কিছুটা দ্বিধাবোধও করেছিলেন তিনি। কিন্তু পাশাপাশি সংলাপের অর্থ বুঝে তা সঠিকভাবে উচ্চারণের চেষ্টা করেছেন তোপসে। সেই সঙ্গে তিনি মজা করে বলেছেন, তেলুগু ভাষা শেখা খুব একটা সহজ কম্ম নয়। তবে যথা সম্ভব চেষ্টা করেছেন তিনি। তবে এক্ষেত্রে তাঁর উপরে অগাধ আস্থা রেখেছেন পরিচালক, এমন কথাই জানালেন শাশ্বত চট্টোপাধ্যায়। পাশাপাশি এও নাকি শোনা যাচ্ছে যে এই আগামী ছবিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকাতেই অভিনয় করতে চলেছেন শাশ্বত।

বলিউডের 'ব্যাড বয়'
এমনিতে ব্যাড বয় ইমেজেই একাধিকবার বাজিমাৎ করেছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তা সে ভূতের ভবিস্যতের হাত কাটা কার্ত্তিক হোক কিংবা কাহানীর বব বিশ্বাস। আর এবার খুব তাড়াতাড়ি রাজকুমার সন্তোষির 'ব্যাড বয়' ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাশ্বতকে। এছাড়াও কঙ্গনা রানাওয়াতের সঙ্গে 'ধাকড়' ফিল্মেও দেখা যেতে চলেছে তাঁকে। সেইসঙ্গে অনিল কাপুরের সঙ্গেও স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে।

দক্ষিণে আর কারা?
তবে শুধুমাত্র যে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ই নয়, বাংলার আর এক অতি জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তও দক্ষিণের একাধিক ছবিতে অভিনয় করেছেন। শ্যাম সিংহ রায় ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল যিশু সেনগুপ্তকে। আর এবার সেই তালিকায় নাম উঠল ফেলুদার তোপসে অর্থাৎ শাশ্বত চট্টোপাধ্যায়ের।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications