সারার সঙ্গে জুটি বাঁধছেন হৃতিক! কবে দেখা যাবে তাঁদের একসঙ্গে
সইফ আলি খান ও অমৃতা সিং এর কন্যা সারা আলি খানের বলিউড অভিষেক নিয়ে বেশ কিছুদিন তোলপাড় হয়েছে বলিউডের অন্দরমহল।
সইফ আলি খান ও অমৃতা সিং এর কন্যা সারা আলি খানের বলিউড অভিষেক নিয়ে বেশ কিছুদিন তোলপাড় হয়েছে বলিউডের অন্দরমহল। মেয়েকে ছবি করতে দেওয়া ,না দেওয়া নিয়ে অমৃতা ও সইফের মধ্যে বাদানুবাদের খবরও মিডিয়ায় এসেছে। তবে সমস্ত বিবাদ কাটিয়ে শেষমেশ নবাব কন্যা সারা 'কেদারনাথ' ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছে। শুধু কেদারনাথ-ই নয়, সারার ঝুলিতে রয়েছে আরেকটি ছবিও!

শোনা যাচ্ছে 'সুপার ৩০' নামের একটি ছবিতে হৃতিক রোশানের সঙ্গে জুটি বাঁধছেন সারা। বিকাশ বহল পরিচালিত এই ছবি পাটনার বিখ্যাত গণিতবিদ আনন্দ কুমারকে নিয়ে তৈরি। যাঁর প্রশিক্ষণে ৩০ জন ছাত্র আইআইটি-তে সুযোগ পায়। নিঃখরচায় ছাত্ররা এই মহান শিক্ষকের কাছে পড়ত আসে, পাটনার দূর দূরান্ত ,তথা দেশের দূর দুরান্ত থেকে।
সূত্রের খবর, হৃতিকই সারাকে ছবিতে কাস্ট করার পরামর্শ দেন পরিচালককে। এদিকে, সুপার ৩০ নিয়ে কাজ যে তিনি শুরু করেছেন তা , সরস্বতী পুজোর দিন টুইট করেই জানিয়ে দেন হৃতিক। আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে 'সুপার ৩০'। ছবি ঘিরে ইতিমধ্যেই কৈতূহল দানা বাঁধছে হৃতিক ভক্তদের মধ্যে।












Click it and Unblock the Notifications