সন্দীপ্তা না রুকমা, রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রেমিকা কে তা নিয়ে চলছে জোর চর্চা
সন্দীপ্তা না রুকমা, রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রেমিকা কে তা নিয়ে চলছে জোর চর্চা
রুকমা রায়ের সঙ্গে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই চলেছে জোরদার জল্পনা। সিরিয়াল দেশের মাটি'তে একসঙ্গে দেখা যাওয়ার পরেই সেটে দুজনের একাধিক ছবি, পোস্ট, হ্যাং আউট পার্টি সহ একাধিক বিষয় নিয়ে চলছে জোরদার চর্চা। রাহুল ও রুকমা ওরফে রাজা ও মাম্পি জুটি সুপারহিট হয়েছে ছোট পর্দায়। আর তার পরেই সেই জল্পনার আগুনে ঘি ঢালার কাজ করেছে তাঁদের রসায়ন। এদিকে আবার সন্দীপ্তার সঙ্গেও রাহুলের সম্পর্ক নিয়ে টানটান চর্চা রয়েছে টলপাড়ায়। তাহলে আসলে কে রাহুলের প্রিয় পাত্রী? সন্দীপ্তা না রুকমা, এই প্রশ্নেই মজে ফ্যান দুনিয়া।

তবে কি ত্রিকোণ প্রেম?
আগে ছিল রাহুল-প্রিয়াঙ্কা, আর এখন সন্দীপ্তা-রাহুল না রাহুল-রুকমা, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রেম জীবন নিয়ে চায়ের কাপে তুফান তুলছেন ফ্যান মহল। অভিনেত্রী রুকমার সঙ্গেই তাহলে এখন ডেট করছেন রাহুল? এই জল্পনা মূলত শুরু হয় 'দেশের মাটি' ধারাবাহিকে দুজনের জুটি বেঁধে অভিনয় করার সময়। অনস্ক্রিন কাপল নাকি অফস্ক্রিনেও চুটিয়ে প্রেম করছেন, এই গুজব রটেছিল যা দাবানলের মত নিমেষেই ছড়িয়ে পড়ে ড্রইং রুমের কোণায়। অন্যদিকে তাহলে কি রুকমার সঙ্গে নতুন প্রেমের জন্যই সন্দীপ্তার সঙ্গে সম্পর্ক ভেঙ্গেছেন? এর উত্তরে অবশ্য রাহুল জানিয়েছিলেন তাঁর আর সন্দীপ্তার সম্পর্ক কখনওই অফিশিয়াল ছিল না, কেউ তা স্বীকারও করেননি। কিন্তু এখানেই ত্রিকোণ প্রেমের আভাস পাচ্ছেন ফ্যানেরা।

আবার একসঙ্গে রাহুল-রুকমা
বাংলার এক জনপ্রিয় চ্যানেলে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক 'লালকুঠি'। গা ছমছমে রহস্যময় এই ধারাবাহিকের মূল বিষয়বস্তু আত্মা ও তার প্রভাব। দেশের মাটি ধারাবাহিকে রুকমা রায়ের সঙ্গে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জুটির দুর্দান্ত সাফল্যের কথা মাথায় রেখেই এই সিরিয়ালেও আবার ফিরিয়ে আনা হচ্ছে এই হিট জুটিকে। আর এখনেই ফের উস্কে দিচ্ছে দুজনের সম্পর্কের জল্পনা। অবশ্য দর্শকদের এই জুটি না দেখতে পাওয়ার মন খারাপ দূর করতেই এই উদ্যোগ বলে জানাচ্ছেন চ্যানেল কর্তৃপক্ষ। চ্যানেলের শেয়ার করা নতুন প্রোমোতে সামনে এল এই সুখবর। আগামী ২রা মে থেকে প্রতিদিন রাত ৯.৩০টায় সম্প্রচারিত হতে চলেছে এই নয়া সিরিয়াল।

মন কেমনের জন্মদিন
তবে এর আগে 'তুমি আসবে বলে' সিরিয়ালে একসঙ্গে কাজ করেছিলেন রাহুল ও সন্দীপ্তা। সেখানে তাঁদের রাহুল ও নন্দিনী জুটিও খুব হিট হয়েছিল। তার কিছুদিনের মধ্যেই প্রিয়াঙ্কার কাছ থেকে আলাদা হয়ে যান রাহুল। আর কারণ হিসেবে উঠে আসে রাহুল ও সন্দীপ্তার প্রেমের জন্যই নাকি ছেদ পড়েছে দীর্ঘ ৭ বছরের দাম্পত্যে। আর সেই জল্পনা আরও জোরালো হয় যখন সন্দীপ্তার জন্মদিনে রাহুল নেটমাধ্যমে লিখেছিলেন, "আমার সব মন কেমনের ঠিকানা তুই...শুভ জন্মদিন সন্দীপ্তা।" কিন্তু এক্ষেত্রে দুজনের কেউই এই সম্পর্কের কথা খোলাখুলি স্বীকার করেননি।

অতঃপর রাহুল-প্রিয়াঙ্কা
চিরদিনই তুমি যে আমার সিরিয়াল সুপারহিট হওয়ার কিছুদিনের মধ্যেই বিয়ে করেছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা। দুজনের পুত্র সন্তান সহজ আসার পর দিব্যি চলছিল সুখের সংসার। কিন্তু হঠাতই ছন্দপতন। একে অপরের সঙ্গে আলাদা থাকতে শুরু করেন এই দম্পতি। কিন্তু দাম্পত্য জীবনের অবসান হলেও আইনত তাঁদের বিচ্ছেদ হয়নি। সেই সঙ্গে সহজকে বড় করে তোলা এবং দেখাশোনার দায়িত্বও দুজনে ভাগাভাগি করে নিয়েছেন। তবে আবার কি একসঙ্গে দেখা যাবে এককালের এই সেরা দম্পতিকে? আশায় আছেন ভক্তরাও।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications