চারুকলার পদ ছাড়লেন সনাতন দিন্দা, নাট্য একাডেমি সম্মান ফেরালেন সুপ্রিয় দত্ত

আরজি কর কাণ্ডের প্রতিবাদ চলছে বিভিন্ন মহলে। রাজ্য সরকারের দেওয়া পুরস্কার সম্মান ফিরিয়ে দেওয়া হচ্ছে শিল্পী সাহিত্যিকদের থেকে। শিল্পী সনাতন দিন্দা রাজ্য চারুকলা পর্ষদের সদস্য পদ ছেড়ে দিলেন। এছাড়াও নাট্য ব্যক্তিত্ব সুপ্রিয় দত্ত রাজ্য সরকারের দেওয়া সম্মান ফিরিয়ে দিলেন।

সনাতন দিন্দা আগেই রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফিরিয়ে দিয়েছেন৷ এবার রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ ছাড়লেন। ফেসবুকে একটি বক্তব্য রেখেছেন তিনি। সেখানে শিরদাঁড়া সোজা রেখে বাঁচার কথা তিনি লিখেছেন। অন্য দিকে সুপ্রিয়বাবু তাঁর চিঠির বক্তব্যে বর্তমান পরিস্থিতি, বিধায়ক কাঞ্চন মল্লিকের প্রসঙ্গ তুলে ধরেছেন।

Sanatan Dinda

আরজি কর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসককে নিজের বোন বলে পরিচয় দিয়েছেন সনাতন দিন্দা। 'তিলোত্তমা দিন্দা' পরিচয়ে সম্মোধন করেছেন তিনি। পূর্ণ দৈঘ্যের নাট্যব্যক্তিত্ব, বিশিষ্ট চরিত্রাভিনেতা হিসেবে নাট্য একাডেমি পুরস্কারে ভূষিত হন সুপ্রিয় দত্ত। এদিন তিনি এই সম্মান ফিরিয়ে দিয়েছেন। পুরস্কার ও পুরস্কার মূল্য সরকারকে ফেরত দিয়ে গ্লানিমুক্ত হতে চেয়েছেন তিনি।

আজ পাঁচ সেপ্টেম্বর, শিক্ষক দিবস। সেই দিনে শিক্ষারত্ন সম্মান ফেরালেন দীপক মজুমদার। উত্তর ২৪ পরগনার রামশঙ্করপুর হাইস্কুলের শিক্ষক ছিলেন তিনি। ২০১৩ সালে তিনি শিক্ষারত্ন পুরস্কার পান। শিক্ষারত্নের এই ভার আর তিনি বইতে পারছেন না। আরজি করের পাশবিক ঘটনা ও মৃত্যুর বিরুদ্ধে এই প্রতিবাদ। এমনই জানিয়েছেন মাস্টারমশাই।

আরজি কর কাণ্ডের জেরে শিক্ষারত্ন সম্মান ফেরালেন আরও এক প্রাক্তন শিক্ষক। পূর্ব মেদিনীপুরের কাঁথি প্রধান শিক্ষক ছিলেন অরূপ কুমার। ২০১১ সালে এই শিক্ষারত্ন সম্মান তিনি পেয়েছিলেন তিনি অবসর গ্রহণ করেন। ২০২১ সালে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন ওই বছরই তিনি দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়াই করেন তিনি এখন ওই কেন্দ্রের বিধায়ক।

আজ কাঁথিতে শিক্ষক দিবসের একটি অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানেই মাস্টারমশাই নিজের শিক্ষারত্ন পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+