সেলফি তোলার আবদার না মিটিয়ে ভক্তের মোবাইল ফোন কেন নিলেন সল্লু মিঞা
সেলফি তোলার আবদার না মিটিয়ে ভক্তের মোবাইল ফোন কেনে নিলেন সল্লু মিঞা
বলিউডে তারকাদের মেজাজ নিয়ে নানা ছবি প্রকাশ্যে আসে। সেইসব তারকাদের মধ্যে সলমনের নাম সবার আগে রয়েছে। এদিন এক ফ্যান তাঁর সঙ্গে সেলফি তোলার আবদার করলে, তাঁর সেলফোনটিই হাতিয়ে নেন ভাইজান। সেই ছবি ধরা পড়েছে এক টুইটার ইউজারের ভিডিওতে।

ওই নেটিজেন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে লিখেছেন, 'গোয়া আন্তর্জাতিক বিমানবন্দরে দেখলাম এক ভক্ত সেলফি তুলতে চাইলে তাঁর মোবাইল ফোনটি ছিনিয়ে নেন তিনি। এমন মানুষদেরকে স্টার বলা সাজে না।’ ভিডিওতে দেখা যাচ্ছে, বডিগার্ড পরিবেষ্টিত সলমন একটি সেলফোন নিয়ে এগিয়ে যাচ্ছেন। তার পিছন সেই ফোনটি নিতে ছুটছেন এক যুবক। তার আগেই ওই যুবক নিজের হিরোর সঙ্গে সেলফি তোলার ইচ্ছাপ্রকাশ করলে সলমন তা অস্বীকার করেন। আবদার না মিটিয়েই তাঁর ফোনটি কেড়ে নিয়ে হাঁটা দেন। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে বা পুলিশের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি এ বিষয়ে।












Click it and Unblock the Notifications