Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জন্মদিনের আগেই পানভেলের খামার বাড়িতে সাপের কামড় খেয়ে হাসপাতালে সলমন খান! উদ্বেগে ভক্তরা

জন্মদিনের আগেই বিপদ ঘটে গেল বলিউডের সুপারস্টার সলমন খানের সঙ্গে। বলিউডের ভাইজানকে সাপে কামড়েছে। জানা গিয়েছে যে শনিবার ও রবিবার রাতের মধ্যবর্তী সময়ে সলমনকে সাপে কামড়ায়। সেই সময় পানভেলের খামার বাড়িতে ছিলেন। সাপের কামড়ের প

জন্মদিনের আগেই বিপদ ঘটে গেল বলিউডের সুপারস্টার সলমন খানের সঙ্গে। বলিউডের ভাইজানকে সাপে কামড়েছে। জানা গিয়েছে যে শনিবার ও রবিবার রাতের মধ্যবর্তী সময়ে সলমনকে সাপে কামড়ায়। সেই সময় পানভেলের খামার বাড়িতে ছিলেন। সাপের কামড়ের পর সলমন খানকে নবি মুম্বইয়ের কামোথে এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

সাপের কামড় খেয়ে হাসপাতালে সলমন খান!

জানা যাচ্ছে, সলমন খানকে বিষহীন সাপে কামড়েছে, তাই দাবাং খান সুস্থই আছেন। সোমবারই জন্মদিন সলমন খানের। আর তার আগের দিনই এই বিপত্তি ঘটে যাওয়ায় উদ্বেগে ভাইজানের ভক্ত-অনুগামীরা। প্রসঙ্গত, সোমবার জন্মদিন উপলক্ষ্যে বিগ বস ১৫-এর সেটে সলমন খানের আগাম জন্মদিন সেলিব্রেশনের আয়োজন করে 'ট্রিপল আর' টিম।

আগামী ছবির প্রোমোশনের জন্যই শনিবার 'বিগ বস সিজন ১৫'তে উপস্থিত হয়েছিলেন পরিচালক থেকে 'ট্রিপল আর' ছবির তারকারা। আর সেখানেই বলিউড ভাইজানের আগাম জন্মদিন উদযাপন করা হল। 'বিগ বস'-এর মঞ্চে আলিয়া ভাট নিজের কায়দায় জন্মদিনের শুভেচ্ছা জানালেন ভাইজানকে।

এদিন 'ট্রিপল আর' টিমের পক্ষ থেকে সলমন খানকে মিষ্টি কায়দায় জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর পরিচালক রাজামৌলী অভিনেতার জন্য কেক নিয়ে আসেন। এভাবে অভিনব কায়দায় আগাম জন্মদিনের শুভেচ্ছা পেয়ে আপ্লুত ভাইজান। তিনি গোটা 'ট্রিপল আর' টিমকে ধন্যবাদ জানান এবং কেক কাটেন।

সলমন খানের আগাম জন্মদিন সেলিব্রেশনের ভিডিও সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করা হয়েছে সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে। প্রসঙ্গত, সলমন খান এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন 'বিগ বস'-এর সঞ্চালনার কাজে। এছাড়াও তাঁর হাতে রয়েছে একাধিক ছবির কাজ। আগামী ছবি '‌টাইগার থ্রি'‌-এর শুটিংয়ের প্রথম পর্ব শেষ হয়ে গেলেও বাকি রয়েছে দিল্লির শুটিং।

শোনা যাচ্ছে, জানুয়ারি মাসেই দিল্লির শুটিং শিডিউল শেষ করবেন ভাইজান। 'টাইগার থ্রি' ছবিতে সলমন খানকে দেখা যাবে ক্যাটরিনা কাইফের বিপরীতে। সম্প্রতি সলমন খান এই '‌ট্রিপল আর'‌ ছবির প্রচারে গিয়ে বজরঙ্গী ভাইজান সিক্যুয়েন্স তৈরি হওয়ার কথা ঘোষণা করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+