(ছবি) শাহরুখের জন্য ঈদের বিরিয়ানি পাঠালেন সলমন খান!

এতদিন চিত্রটা এমন ছিল যে বলিউডের দুই সবচেয়ে জনপ্রিয় খান সলমন ও শাহরুখের মধ্যে এতটাই দুরত্ব বেড়ে গিয়েছিল যে একে অপরকে এড়িয়ে চলার পাশাপাশি খোঁচা দেওয়া বা কটাক্ষ মন্তব্য করার একটি সুযোগও ছাড়তেন না।

কিন্তু সে পরিস্থিতি আপাতত হাওয়া হয়ে গিয়েছে। আকাশে-বাতাসে এখন শুধুই বন্ধুত্বের হাওয়া ভাসছে। শাহরুখ টুইট করে সলমনের কাছে ঈদের বিরিয়ানির আবদার করলেন। আর শাহরুখের সেই আবদারে সাড়াও দিলেন সলমন।

শাহরুখ টুইট করে বলেন, @BeingSalmanKhan আমি এখন বুলগেরিয়ায় আছি, আসতে পারব না। বাচ্চাদের জন্য বাড়িতে একটু বিরিয়ানি পাঠিয়ে দে। ঈদ মুবারক এবং পরিবারকে অনেক ভালবাসা।

এই প্রসঙ্গে মিডিয়া সলমন খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, "আমি দেখলাম শাহরুখ বিরিয়ানি চেয়েছে, আমি নিশ্চই পাঠিয়ে দেব।"

শুধু এখানেই শেষ নয়, সলমনের বজরঙ্গী ভাইজান ছবির প্রচার চালাচ্ছেন শাহরুখ, আর শাহরুখের রইস ছবির প্রচার করছেন সল্লু ভাই। শাহরুখ বুলগেরিয়া থেকে ফিরে এলে তাঁর জন্য বজরঙ্গী ভাইজান ছবির স্পেশ্যাল স্ক্রিনিংও সলমন করবেন বলে শোনা গিয়েছে।

শাহরুখ ও সলমনের একসঙ্গে কিছু মুহূর্ত দেখে নিন ছবিতে।

{photo-feature}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+