চুপিসারে 'দাবাং থ্রি'-র শ্যুটিং শুরু করলেন সলমন?

দাবাং ওয়ান ও দাবাং টু-র অসামান্য সাফল্যের পর দাবাং থ্রি-র শ্যুটিং কি শুরু করলেন সলমন? এই বলিউড তারকার নিজস্ব স্ট্যাইলিস্ট অ্যাশলে রেবেল সোস্যাল মিডিয়ায় এমন একটি পোস্ট করেছেন যাতে বিতর্ক শুরু হয়েছে। [কোহলি, শাহরুখ, রণবীরদের নিয়ে অজানা তথ্য ফাঁস অনুষ্কার]

অ্যাশলের পোস্টে দেখা যাচ্ছে, পুলিশের পোষাকে বসে আছেন সলমন খান। যা দেখে অনেকেরই ধারণা হয়েছে, দাবাং থ্রি-র শ্যুটিং বোধহয় শুরু হয়ে গিয়েছে। এই ছবি প্রকাশিত হওয়ার পর সলমন ভক্তদের মধ্যে রীতিমতো মধ্যে হৈচৈ পড়ে গিয়েছে। সত্যিই কি দাবাং থ্রি-র শ্যুটিং শুরু হয়ে গিয়েছে তাহলে? [কোন বলিউড তারকা বিনা পারিশ্রমিকে কোন সিনেমায় অভিনয় করেছেন]

চুপিসারে 'দাবাং থ্রি'-র শ্যুটিং শুরু করলেন সলমন?

অ্যাশলে রেবেলও ছবিটি প্রকাশ করে সোস্যাল মিডিয়ায় লেখেন এটি তার কাছে একটি আবেগঘন মূহুর্ত। এতে ভাইজান ভক্তদের উৎসাহ আরও বেড়ে গিয়েছে। দ্বিগুন উৎসাহ নিয়ে তারা দাবাং থ্রি সিনেমার শ্যুটিং শুরুর জন্য শুভেচ্ছা বার্তা পাঠাতে শুরু করে। [সানি লিওনিকে নিয়ে এই তথ্যগুলি আপনি জানেন কি?]

কিন্তু আদৌ কি দাবাং থ্রি-র শ্যুটিং শুরু হয়েছে? একটি বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্রের খবর অনুযায়ী যে ছবি ঘিরে জল্পনা তৈরি হয়েছে তা আসলে একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের ছবি। দুবাইয়ের একটি থিম পার্কের জন্য সলমন বিজ্ঞাপন শ্যুট করছিলেন ছবিটি সেই সেট থেকে নেওয়া হয়েছে বলে সংবাদপত্রের পক্ষ থেকে জানানো হয়। [স্কুল-কলেজের গণ্ডী পেরোননি এই বলিউড তারকারা]

দাবাং থ্রি-র প্রযোজক আরবাজ খান জানান আগামী বছরে ছবিটির শ্যুটিং শুরু হবে। নির্দিষ্ট সময় ঠিক না হলে ছবির স্ক্রিপ্টের উপরে কাজ চলছে। দাবাং সিনেমার আগের দুটি সিরিজ বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তাই দাবাং থ্রি নিয়েও আশাবাদী খান ব্রাদার্সরা।

{gallery-feature_1}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+