(ছবি) হ্যাপি বার্থডে 'ভাইজান': কেমন হল সলমনের ৫১ তম জন্মদিনের মধ্যরাতের সেলিব্রেশন
আপনি যদি সলমন খানের ভক্ত হন তাহলে ২৭ ডিসেম্বর তারিখটা বড়দিনের চেয়ে কম কিছু স্পেশ্যাল নয়। পঞ্চাশ পেরিয়ে ৫১-তে পা দিলেন বলিউডের ভাইজান।
আপনি যদি সলমন খানের ভক্ত হন তাহলে ২৭ ডিসেম্বর তারিখটা বড়দিনের চেয়ে কম কিছু স্পেশ্যাল নয়। পঞ্চাশ পেরিয়ে ৫১-তে পা দিলেন বলিউডের ভাইজান। প্রত্যেক বছরের মতো এবছরও পানভেলের ফার্মহাউসে জমজমাট বার্থ ডে পার্টি হল সলমন খানের।
[জন্মদিনের বড় চমক, নিজেই ফাঁস করলেন সলমন!]
পরিবারের পাশাপাশি বলিউড ও অ-বলিউড ঘনিষ্ঠরাও উপস্থিত ছিলেন সলমনের জন্মদিনের পার্টিতে। বার্থ ডে পার্টির ভিতরের ছবি আসুন দেখে নেওয়া যাক একঝলকে।[এখন কি তবে অ্যামি জ্যাকসন জাদুতে ক্লিন বোল্ড হলেন সলমন খান?]

বিপাশার সঙ্গে সলমন
জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন সলমনের ঘনিষ্ঠ বন্ধু বিপাশা বসু। স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে পার্টিতে এসেছিলেন বিপাশা। পার্টির প্রায় শেষ পর্যন্ত ছিলেনও।[সত্যিই কী বিয়েতে ১০ কোটি টাকার বাড়ি উপহার দিয়েছেন সলমন? কী বলছেন বিপাশা!]

সলমনের কেক কাটা
বিইং হিউম্যান-ই ছিল সলমনের জন্মদিনের কেক। বিইং হিউম্যান লেখা কেকই এদিন কাটলেন সলমন। কেক কাটার সময় ছবি তুলছিলেন সলমনের ঘনিষ্ঠ বান্ধবী ইউলিয়া ভান্তুর।[(ছবি) লুলিয়া ভানতুরকে চুম্বন সলমনের, প্রেমের খবর তাহলে সত্যি!]

আহিলের সঙ্গে সলমন
মামা সলমন খানের সঙ্গে কেক কাটার সময় হাজির ছিল আহিলও। বাবার কোল থেকেই মামার জন্মদিনের কেক কাটা দেখলেন ছোট্ট আহিল।[(ছবি) ভাগ্নে আহিলের সঙ্গে সলমনের এই ছবিগুলি আপনার মন ভরিয়ে দেবে]

সঙ্গীতা ও ডেইসি
সলমন খানের প্রাক্তন গার্লফ্রেন্ড সঙ্গীতা বিজলানি এবং অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী ডেইসি শাহও উপস্থিত ছিলেন এই পার্টিতে। সঙ্গে ছিলেন সলমনের অনস্ক্রিন মা বিনা কক।

শ্বেতা ও নীল নীতিশ
শ্বেতা রোহিরার সঙ্গে সেলফি নিতে দেখা গেল নীল নীতিন মুকেশকে। শ্বেতা আসলে সলমনের রাখিতুতো বোন।

সোহেল ও করন
সলমনের বার্থ ডে পার্টির সবচেয়ে মিষ্টি ছবি এটাই। যেখামে করন সিং গ্রোভার এবং সলমনের ছোট ভাই সোহেল খানের মধ্যে ব্রোমান্সের একঝলক দেখা গেল।[(ছবি) সলমন ও শাহরুখের সঙ্গে কোন খেলায় মাততে চান সানি লিওনি?]

সস্ত্রীক রেমো
সস্ত্রীক রেমো ডিসুজা বার্থডে বয় সলমনের সঙ্গে পোজ দিয়ে ছবি তুললেন।

গ্রুফি
সলমন খানের বার্থ ডে পার্টিতে পুরো গ্যাং নিয়ে মজাদার ছবি তুললেন বিপাশা।












Click it and Unblock the Notifications