নতুন বছরে নয়া চমক!‌ দীর্ঘ ১৩ বছর পর তিলোত্তমার উষ্ণতা বাড়াতে আসছেন সলমন খান

শাহরুখ থেকে অমিতাভ বচ্চন, বরুণ ধাওয়ান সহ একাধিক বলিউড তারকাদের কলকাতা শহরে দেখা গেলেও বহুদিন বি-টাউনের ভাইজানকে দেখা যায়নি। তবে এবার ভাইজান প্রেমীদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। নতুন বছরেই শহরে পা রাখছেন বলিউডের সুপারস্টার সলমন খান। তবে তিনি একা নন, একগুচ্ছ তারকাদের নিয়ে কলকাতা শহর কাঁপাতে আসবেন সল্লু ভাই।

শহরের উষ্ণতা বাড়াতে আসছেন সলমন খান

সোশ্যাল মিডিয়া মারফৎ যেটা জানা যাচ্ছে তা হল কলকাতার এক ইভেন্টে পারফর্ম করবেন সলমন খান। আসলে শীতকাল আসলেই গোটা শহর জুড়ে চলে বিভিন্ন ধরনের ইভেন্ট। আর সেরকমই '‌দাবাং দ্য ট্যুর রিলোডেড কলকাতা' নিয়ে হাজির হচ্ছেন সলমন খান। তাঁর সঙ্গে শহরে উষ্ণতা ছড়াতে আসছেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডিজ, পুজা হেগড়ে। এছাড়াও থাকছেন প্রভু দেবা, আয়ুশ শর্মা ও গুরু রান্ধাওয়ারা।
বিশেষ সূত্রের খবর, গত মাসেই কলকাতায় এসে সোহেল খান ও সলমন খানের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা সব খতিয়ে দেখে গিয়েছেন। ইকো পার্কে এই অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে। তাই ইভেন্টের ভেন্যু থেকে শুরু করে যে হোটেলে সলমন থাকবেন, সেখানকার যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে গেছে বলে জানা গিয়েছে। সলমন খানের ভক্তদের মনে এবার প্রশ্ন জাগতেই পারে যে কবে আসছেন তাঁদের সল্লু ভাই।

ফেসবুকে পোস্ট হওয়া ওই ইভেন্ট অনুযায়ী, আগামী বছর ১৯ জানুয়ারি এই শহর কাঁপাতে আসবেন সলমন খান। জানা গিয়েছে, যদি সময় ও সুযোগ হয় তবে অভিনেতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। এরপর রাতভর মহড়া করবেন এবং ২০ জানুয়ারি শহরবাসীকে দেবেন নতুন বছরের সবচেয়ে বড় উপহার।

এ বছরের জুন মাসে সলমন খান ও তাঁর বাবাকে উড়ো চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার পর অভিনেতার জন্য ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা বরাদ্দ রয়েছে। কলকাতায় সলমন খানের নিরাপত্তায় যাতে কোনও খামতি না থাকে তাই কলকাতা পুলিশের পাশাপাশি থাকবে স্পেশাল টিম। প্রসঙ্গত, ২০০৯ সালে শেষবারের মতো কলকাতায় এসেছিলেন সলমন খান। '‌ওয়ান্টেড'‌ সিনেমার প্রচারের জন্য শহরে এক প্রীতি ফুটবল ম্যাচ খেলবার কথা থাকলেও সলমন খানকে দেখে তাঁর ভক্তদের উন্মাদনা এতটাই তুঙ্গে ছিল যে অভিনেতাকে হোটেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে আর এই শহরে পা রাখেননি তিনি। এবারও যে উত্তেজনার পারদ তুঙ্গে থাকবে সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+